কালোচোঁ ইউনিয়নে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির পদযাত্রা 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১২, ২০২৩ | ১:১১
Link Copied Successfully!
হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি তেল,  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও ১০দফা দাবী আদায়ের লক্ষে পদ যাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ৪নং কালোচোঁ(দক্ষিণ) ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ পদযাত্রা কর্মসূচি সম্পন্ন হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জি: মো. মমিনুল হকের পক্ষে পদযাত্রাটি রামপুর উত্তর বাজার থেকে বের হয়ে পুরো বাজার প্রদক্ষিণ করে বালু মাঠে এসে সমাবেশে মিলিত হয়।
ওইসময় বক্তৃতা করেন পৌর  বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের, ৪নং কালচোঁ(দ:) ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার উল্ল্যাহ পাটোয়ারী, সাধারণ-সম্পাদক ও চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ইউনিয়ন বিএনপি নেতা প্রফেসর আব্দুল হাই মজুমদার, মমিনুল হক লন্ডনি, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মো:ফয়সাল হোসাইন, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক মো:হাসান, হাজীগঞ্জ উপজেলা  মৎসজীবী দলের যুগ্ন-সাধারন সম্পাদক মো:আলী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক শাহাদাৎ মিয়াজি, উপজেলা ছাত্রদলের যুগ্ন- আহবায়ক গোলাম মোরশেদ হিরা, ইউনিয়ন যুবদলের সভাপতি মামুন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন আনা, সহ-সভাপতি বারেক মজুমদার, যুগ্ন-সাধারন সম্পাদক সামাদ পাঠান, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের  সভাপতি ইমরান মজুমদার, সাধারণ সম্পাদক মালেক বেপারি, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোয়ারী সাকিব, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ প্রধানিয়া, সহ-সভাপতি পিসান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক দিদার, যুগ্ন-সাধারন সম্পাদক আমান উল্ল্যাহ নাজিব,
আল-মামুন, তারেক মজুমদার, দপ্তর সম্পাদক ফজলে রাব্বি, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতিনরফিক খলিফা, সাংগঠনিক সম্পাদক মজিব রহমানসহ ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা