টোরাগড়ে গায়ে হলুদে দুই গ্রুপের দুই দফা মারামারি

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২৩ | ৯:২৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় কাজী বাড়ীতে গায়ে হলুদে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে মারামারির ঘটনা ঘটে।

শুক্রবার রাতের ঘটনার জেরে শনিবার বিকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধের চেষ্টা করে দুই পক্ষ।পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ দুই পক্ষ থেকে পৃথক অভিযোগ পেয়েছেন বলে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

ঘটনার বিবরণীতে জানা গেছে, টোরাগড় কাজী বাড়ীতে কনের গায়ে হলুদে টোরাগড় উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার দুই গ্রুপের দ্বন্দ্ব হয়।ওইসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

শনিবার বিকালে পুনরায় দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ায় টোরাগড় এলাকা থমথমে বিরাজ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় হাসান ও টুটুল রক্তাক্ত আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে ।

এছাড়া এ ঘটনার জেরে আহত হয়ে বৃদ্ধ শামছুন্নাহার ও স্মৃতি আক্তার নামে দুই নারী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

বিজ্ঞাপন

স্মৃতি আক্তারের পরিবার থেকে জানানো হয়, তার ভাই মামুন এই ঘটনায় জড়িত নয়। এমনকি সে গায়ে হলুদেও ছিল না। তারপরও তারা হয়রানির শিকার হচ্ছেন।

জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ বলেন, দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা