মূল্যসহ জরিমানার অর্থ পেলেন পাদুকা ক্রেতা

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৯, ২০২৩ | ১০:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড এলাকার বাসিন্দা সাহারা আলম প্রিয়া সুনামধন্য ইউনিক ব্র্যান্ডের এক জোড়া পাদুকা ক্রয় করেন এক সপ্তাহ পূর্বে।

কিন্তু ওই পাদুকা একদিন পরে হাটা সম্ভব হয়নি। গুনগত মান না থাকায় একদিনের মধ্যেই পাদুকা জোড়া সেলাই খুলে যায়। ফেরত দেয়ার জন্য নিয়ে গেলে ওই ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা অশোভনীয় আচরণ করে। এই ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ে অভিযোগ করলে মূল্যসহ জরিমানা অর্থ পান ক্রেতা।

বৃহস্পতিবার বিকেলে ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে অভিযোগের নিষ্পত্তি করে ইউনিক সুজের সত্ত্বাধিকারীর কাছ থেকে পাদুকার মূল্য ১ হাজার ৬০০টাকা এবং জরিমানার ২০০০ হাজার টাকা আদায় করেন।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় সূত্রে জানাগেছে, পাদুকা ক্রেতা সাহারা আলম প্রিয়া গত ১ সপ্তাহ পূর্বে শহরের কুমিল্লা সড়কের ইউনিটক সুজ থেকে একজোড়া পাদুকা ক্রয় করেন ১হাজার ৬০০টাকায়। কিন্তু পাদুকা জোড়া একদিন পরা সম্ভব হয়নি। এরপর তিনি ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পাদুকা ফেরত এবং সমস্যা সমাধানের জন্য বলেন। কিন্তু ওই প্রতিষ্ঠানের কর্মচারীরা অশোভনীয় আচরণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে ৬ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে উভয় পক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নোটিশ করা হয়। সে আলোকে অভিযোগকারী সাহারা আলম প্রিয়া ও ইউনিক সুজের সত্ত্বাধিকারী সাব্বির আহেম্মদ উপস্থিত হন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল জানান, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় ক্রেতার পাদুকা জোড়ার মূল্য ১৬০০টাকা ফেরত দেন ইউনিক সুজের মালিক এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০০টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার অর্থের ২৫% ৫০০টাকা ক্রেতাকে দেয়া হয় এবং বাকী ১৫০০টাকা সরকারি কোষাগারে জমা হয়।

বিজ্ঞাপন

তিনি আরো জানান, অতি দ্রুত সময়ে কোন আইনজীবী ও কোনরূপ খরচ ছাড়া এই অধিদপ্তরে লিখিত অভিযোগ নিষ্পত্তি করা হয়।

অভিযোগ নিস্পত্তির সময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চাঁদপুর জেলা কমিটির দপ্তর সম্পাদক মো. বিপ্লব সরকার উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা