রামগঞ্জের কিশোরীকে হাজীগঞ্জে গণধর্ষণ, চার যুবক গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২৩ | ৫:১৬
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলায় কিশোরী ধর্ষনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন গন্ধর্ব্যপুর গ্রামের নিমাই চন্দ্র দাস, মো: মমিন, মো: মামুন ও মো: মিজান।মঙ্গলবার বিকেলে তাদেরকে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
সোমবার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধ্যর্বপুর ইউনিয়নের পশ্চিম গন্ধ্যর্বপুর গ্রামের নিমাই চন্দ্র দাস রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রাম থেকে এক কিশোরীকে(১৬) তার গ্রামে নিয়ে যান।
পরে স্থানীয় কিছু যুবকের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে রাতভর ওই কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ উঠে।
তবে স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা বলছেন, একজন হিন্দু ছেলে মুসলিম মেয়েকে নিয়ে এলাকায় বাগবিতণ্ডা হয়। পরে তাদের’কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এ বিষয়ে বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরী।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত পাঁচজনের মধ্যে চারজন’কে আটক করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ জানান, কিশোরী ভাষ্যমতে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে নেয় কিছু যুবক। পরে সে রাতভর গণধর্ষণের শিকার হতে হয়। ধর্ষিতা কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা