সভাপতি মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন

ইসলামী যুব আন্দোলনের চাঁদপুর জেলা যুব সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৩ | ৫:৪১
Link Copied Successfully!
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার জেলা যুব সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি শনিবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা। এতে সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হিসাবে হাফেজ শাহাদাত হোসাইনের নাম ঘোষণা করা হয়।

সম্মোলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা হেলাল আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলনের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি একেএম আবদুজ জাহের আরেফী, চাঁদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবেদিন, জাফরাবাদ জামিয়া আরাবিয়া কাসেম উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি ত্বহা খান, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদ সানি, জেলা ইসলামী যুব আন্দোলনের উপদেষ্টা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নুর হোসাইন বান্না, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মাসুদ শেখ, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ বেলাল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসাইন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, এদেশের রাজনীতিক সুবিধাভোগী নেতারা যুব সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে। তারা রাজনীতির ফয়দা লুটতে যুব সমাজের হাতে মাদক, অস্ত্র তুলে দিচ্ছে। নেতারা তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করতে পাঠায়, আর আমাদের ভাইদের হাতে অস্ত্র তুলে দেয়। তারা শিক্ষাঙ্গনকেও কূলশিত করেছে। ফলে আমাদের যুব সমাজ তাদের আত্মপরিচয় ভুলে যেতে বসেছে। ওই সুবিধাভোগীরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ইসলাম ও মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করিয়ে ইতিহাস বিকৃত করার হীন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, দেশ এক ভয়াবহ পরিস্থিতি অতিক্রম করছে। নাগরিক ও মানবিক মূল্যবোধ ধ্বংসের মুখে। মানুষের নাগরিক অধিকার আজ ভুলুণ্ঠিত। নাগরিকের স্বাধীন মতামত ব্যক্ত করার ক্ষমতাকেও রুদ্ধ করা হয়েছে। এ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠে শ্লোগান তুলতে পারে একমাত্র যুব সমাজ। এমতাবস্থায় ইসলামী যুব আন্দোলন এ দেশের যুবসমাজকে স্বীয় আত্মপরিচয়ে জাগ্রত করে প্রকৃত জনসম্পদে রূপান্তর করার কাজ করে যাচ্ছে। আর এই যুব সমাজকে সঠিক পথের দিশা দেওয়ার জন্যই ইসলামী যুব আন্দোলন কাজ করে চলছে। যুবকরাই পারে এই সকল অত্যাচারিত ও জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি জাতিকে সামনে আলোর পথের সন্ধান দিতে।

আতিকুর রহমান মুজাহিদ বলেন, যুব সমাজের কাছে ইসলামি আদর্শের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করছে ইসলামী যুব আন্দোলন। ফলে মাত্র ৭ বছরের পথচলায় ইসলামী যুব আন্দোলন এখন দেশের যুব সমাজের কাছে প্রিয় একটি সংগঠন। চাঁদপুরেও এর ব্যত্যয় ঘটেনি। আমি বিশ্বাস করি চাঁদপুরে ইসলামী যুব আন্দোলন তাদের সফল্য ধরে রেখে সংগঠনকে এগিয়ে নিবেন।

বিজ্ঞাপন

জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক এইচ এম নিজামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, জেলা শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আনোয়ার আল নোমান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি সেলিম হোসাইন, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি একেএম মোখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নেছার উদ্দিন, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, শিক্ষাও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মনিরুজ্জামান, মহিলা ও পরিবার বিষয়ক সম্পাদক মাওলানা ইমরান হোসাইন প্রমুখ। এছাড়াও জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সবশেষে আগামী নতুন ২২-২৩ বছরের জন্য কমিটি ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। নবগঠিত কমিটি নেতৃবৃন্দরা হলেন, সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মাওলানা সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ শাহাদ হোসাইন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা