মতলব উত্তরে অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির উদ্যোগে গজরা ইউনিয়নে কম্বল বিতরণ

সুমন আহমেদ
আপডেটঃ ফেব্রুয়ারি ৪, ২০২৩ | ৬:৫৯
Link Copied Successfully!
চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুলের উদ্যোগে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গরীব দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার বিকালে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।
গজরা ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন শামীম মাস্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, গজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, গজরা ইউপি সদস্য মোঃ সহিজ উদ্দিন, আওয়ামী লীগ নেতা আলী আকবর মাস্টার, সামছুল আলম মোশারফ, ইউপি সদস্য জাহিদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুভাস চন্দ্র ভৌতিক প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুদ।
আলোচনা সভা শেষে গজরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাঁচ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা