গণতন্ত্র সূচকে উন্নতি বাংলাদেশের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২৩ | ৩:২১
Link Copied Successfully!

এবারের গণতন্ত্র সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। দুই ধাপ এগিয়ে সূচকে বাংলাদেশের অবস্থান ৭৩তম। সূচকে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯। বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে তৈরি করা হয়েছে এবারের সূচক।

বিশ্বব্যাপী দেশগুলোর গণতন্ত্রের অবস্থা মূল্যায়ন করার ক্ষেত্রে পাঁচটি মূল বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। সেগুলো হলো- রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা, নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, রাজনৈতিক অংশগ্রহণ ও সরকারের কার্যকারিতা।

প্রসঙ্গত, ২০২১ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৫তম। ওই বছর বাংলাদেশের স্কোর ছিল ৫ দশমিক ৯৯। তার আগের বছর অর্থাৎ ২০২০ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম। স্কোর ছিল একই।

বিজ্ঞাপন

গত কয়েক বছরের মতো বাংলাদেশ এবারও হাইব্রিড শাসনব্যবস্থা বিভাগে রয়েছে। এই বিভাগে রয়েছে সেসব দেশ যেগুলোর স্কোর ১০-এর মধ্যে ৪ থেকে ৬-এর মধ্যে। বাংলাদেশ এই বিভাগে রয়েছে সবার ওপরে। সবার নিচে রয়েছে মৌরিতানিয়া। এবারের সূচকে দেশটির অবস্থান ১০৮তম, স্কোর ৪ দশমিক শূন্য ৩। এই বিভাগের অন্য দেশগুলোর মধ্যে রয়েছে ভুটান, ইউক্রেন, উগান্ডা, নেপাল ও পাকিস্তান। দেশগুলোর অবস্থান যথাক্রমে ৮৪তম, ৮৭তম, ৯৯তম, ১০১তম, ১০৭তম।

ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সংজ্ঞায় হাইব্রিড শাসনব্যবস্থা বলতে এমন ব্যবস্থাকে বোঝায়, যেখানে প্রায়ই অবাধ ও নিরপেক্ষ নির্বাচনব্যবস্থা বাধাগ্রস্ত হয়। যেখানে শাসনব্যবস্থায় বিরোধী দল ও বিরোধী প্রার্থীদের ওপর সরকারের নিয়মিত চাপের মধ্যে থাকে। তাছাড়া এই বিভাগের দেশগুলোর বিচারব্যবস্থা স্বাধীন নয়। হয়রানি ও চাপের মধ্যে থাকেন সাংবাদিকরা। এ ছাড়া এই ধরনের শাসনব্যবস্থার বৈশিষ্ট্য হলো দুর্নীতির ব্যাপক বিস্তার, দুর্বল আইনের শাসন ও দুর্বল নাগরিক সমাজ।

অপরদিকে, এবারের সূচকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বিভাগে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। দেশগুলোর অবস্থান যথাক্রমে ৩০তম, ৪০তম, ৪৬তম, ৫৪তম, ৬০তম, ৭০তম।

বিজ্ঞাপন

সূচক অনুযায়ী এ বছর গণতন্ত্রের দিক থেকে শীর্ষ স্থানে রয়েছে নরওয়ে। দেশটির স্কোর ৯ দশমিক ৮১। এ ছাড়া নিউজিল্যান্ড দ্বিতীয়, আইসল্যান্ড তৃতীয়, সুইডেন চতুর্থ এবং ফিনল্যান্ড পঞ্চম অবস্থানে রয়েছে।

 

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা