হাজীগঞ্জে ১৬ নারী উদ্যোক্তা’র শীতের পিঠা উৎসব

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৩ | ১০:০৩
Link Copied Successfully!

নাম তার দিয়া। দশম শ্রেণীর ছাত্রী। গেলা দুই বছর ধরে অনলাইন প্লার্টফর্মে ‘দিয়া কিচেন’ নামে নিজেকে তুলে ধরছে। বাবা প্রবাসে, মা গৃহিণী। পড়াশোনার পাশাপাশি দিয়া এখন একজন উদ্যোগক্তা।

‘নতুন ধানে নতুন প্রাণে, চলো মাতি পিঠা আর গানে’ এমন শ্লোগন নিয়ে তিনদিন ব্যাপী চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে দিয়ার মতো ১৬ নারী উদ্যোক্তার আয়োজনে শীতের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকালে পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। আগামী শনিবার পর্যন্ত চলবে এই উৎসব। এমন উৎসবের আয়োজক অনলাইন প্লাটফর্মে জেলা নারী উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ইরা খান। তিনি ইশা পিঠা ঘর নামে পেইজ খুলে অর্ধশত বাহারী খাবার আইটেম নিয়ে বাণিজ্যিক ভাবে এগিয়ে যাচ্ছেন। এই অনলাইন প্লার্টফর্ম থেকে মাসে আয় তার কয়েক হাজার টাকা।

বিজ্ঞাপন

শীতে পিঠা উৎসবে ১৬ নারী উদ্যোক্তার মধ্যে রয়েছে, ইশার পিঠা ঘর, সাজদা দি কেক স্টোরি, শিউলী ফ্যাশন, আফরোজা কিচেন, নবান্ন পিঠা ঘর, মাওয়া পিঠা ঘর, মন্ডা পার্বণ, গোলাপ ঘর, দিয়া কিচেনসহ আরো কয়েকটি স্টল।

উল্লেখযোগ্য পিঠাগুলোর মধ্যে রয়েছে মুগ পিঠা, নকশী পিঠা, ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, নারকেলপুর, শাহী ভাপাপিঠা, ঝিনুক পিঠা, তিলের পিঠা, রঙ্গিলা পাটিসাপটা ও চিকেন ঝাল পিঠা ভাপা রোল, ঝাল কদম, তালের কোন পিঠা, জামাই পিঠা, ডিম সুন্দরী, পুয়া পিঠা, তিলে ডোনাট, লাচ্ছা পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা ও পাকন পিঠা সহ নানান পিঠার সমাহার।

সরজমিনে গিয়ে কথা হয় নবান্না পিঠা ঘরের পরিচালক শিক্ষিকা রাশেদা বেগমের সাথে। তিনিও শিক্ষকতার পাশাপাশি পুরোনো দিনের পিঠা নিয়ে এসেছেন শীতের পিঠা উৎসবে। তিনি বলেন, প্রতি বছর এমন উৎসব হলে নতুন প্রজন্ম পিঠাগুলোর সাথে পরিচিত হতে পারবে।

বিজ্ঞাপন

শীতের পিঠা উৎসবের আয়োজক ইরা খান বলেন, ১০ টি পিঠার অর্ডার নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এখন দৈনিক শত শত পিঠার অর্ডার পাই। নতুন নতুন উদ্যোগক্তাদের নিয়ে প্রতিবছর পিঠা উৎসব করতে চান তিনি।

তিন দিনের শীতের পিঠা উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে রাখবেন কন্ঠশিল্পী নন্দিতা দাসসহ আরো কয়েকজন। প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত দশটা পর্যন্ত চলবে এই উৎসব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা