হাজীগঞ্জ ডিগ্রী কলেজে জাতীয় শোক দিবস পালিত

Default User
এস এম মিরাজ মুন্সী
আপডেটঃ আগস্ট ১৭, ২০২০ | ৫:৫০
Link Copied Successfully!

১৫ আগস্ট জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং তাহার সংগ্রামী জীবনের উপর আলোচনা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছে হাজিগঞ্জ ডিগ্রী কলেজ কর্তৃপক্ষ।

শনিবার সকাল ১০টায় ডিগ্রী কলেজের ছাত্র শিক্ষক মিলনায়তনে কলেজ অধ্যক্ষ মাসুদ আহমদের সভাপতিত্বে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাকসুদুর রহমানের পরিচালনায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

এ দিনটিকে ঘিরে কলেজের পরিচালনা পর্ষদ ও সকল শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন নিয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেতাম না বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই লাল-সবুজের পতাকা পেয়েছি, বঙ্গবন্ধুর জন্ম হয়েছে বলেই ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন তারই কন্যা মানবতার জননী শেখ হাসিনা, পিতার স্বপ্ন পূরণে মেয়ের এমন উদারতা বাঙালি জাতির জন্য স্মৃতির পাতায় ইতিহাস হয়ে থাকবে। এসময় উপস্থিত ছিলেন কলেজ উপধাক্ষ্য আনোয়ার উল্লাহ পরিচালনা পর্ষদের হিতষী সদস্য সালাউদ্দিন ফারুক (মামুন) বিদ্যোৎসাহী সদস্য সাবেক অধ্যাপক ফরহাদ হোসেন রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, অন্যান্য সদস্যদের মধ্যে শাহ জামাল আক্তার হোসেন, কলেজের সকল বিভাগের শিক্ষক বৃন্দ। বঙ্গবন্ধুর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ এর মধ্য দিয়ে দিবসটি সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা