চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত 

খালেকুজ্জামান শামীম
আপডেটঃ জানুয়ারি ২০, ২০২৩ | ৬:২৭
Link Copied Successfully!

চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির- ১ এর সদর দপ্তরে ৫ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতি বোর্ড সহ-সভাপতি নাসরীন সুলতানার সভাপতিত্বে বৃহস্পতিবার (১৯) দিনব্যাপী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ও সমিতির বোর্ড গঠন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিনের পক্ষে বাণী পাঠ করেন পল্লী বিদ্যুৎ বিদ্যুতান বোর্ডের মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালনের (পূর্বাঞ্চল) উপ-পরিচালক (কারিগরী) মোহাম্মদ আনোয়ার হোসেন আকন্দ। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন, সমিতির বোর্ড সচিব মো. মাসুদুল গনি।
জেনারেল ম্যানেজারের প্রতিবেদন পাঠ করেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো. আতিকুজ্জামান চৌধুরী, আয় ব্যয়ের হিসাব (কোষাধ্যক্ষের প্রতিবেদন) পাঠ করেন, কোষাধ্যক্ষ খোদেজা আক্তার।
২০২২ সালের আবাসিক, বাণিজ্যিক, শিল্প, সেচ ও দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্ছ বিল প্রদানকারীদের মধ্যে লটারীর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এছাড়াও সমিতির নিয়মিত বিল পরিশোধকারী উপস্থিত গ্রাহকদের (রেজিষ্ট্রেশনের ভিত্তিতে) লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন মিয়াজী, মাসউদুল গনি, মোহাম্মদ মাহবুব হাসান, মো. জসিম উদ্দিন মজুমদার, পারভীন আক্তার, ডিজিএম (কচুয়া জোনাল) মো. বেলায়েত হোসেন, ডিজিএম (কারিগরি) মো. ওমর আলী, ডিজিএম (শাহরাস্তি জোনাল) মোবারক হোসেন সরকার, এজিএম প্রশাসন মো. আশাদুল আজম, এজিএম (ওএন্ডএম) মো. ফারুক, এজিএম (অর্থ) রাজন পালসহ অন্যান্য অতিথিবৃন্দ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী