কচুয়ায় এনায়েতপুর দরবার শরীফের মাহফিলে তাহেরীর ভক্তদের ঢল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৩ | ৬:২২
Link Copied Successfully!

কচুয়ার ঐতিহ্যবাহী এনায়েতপুর দরবার শরীফের বার্ষিক মাহফিলে জনপ্রিয় বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর ভক্তদের ঢল নেমেছে।

১৬ জানুয়ারী সোমবার রাতে মাহফিলে বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন, আলোচিত বক্তা, বি-বাড়িয়া ফয়েজীয়া দরবার শরীফের পীর মুফতী গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।

দরবার শরীফের গদ্দিনিশীন পীর আলহাজ্ব হযরত মাও.গোলাম গাউছ আল কাদ্বেরী আশরাফী মাহফিলের সভাপতিত্ব করেন ও পীরজাদা গোলাম নেওয়াজ আল কাদেরী মাহফিলের সঞ্চালনা করেন।

বিজ্ঞাপন

মাহফিলে বয়ান পেশ করেন,গাছতলা দরবার শরীফের পীর খাজা আরিফুর রহমান তাহেরী, চট্টগ্রাম আল আজিজ তাহফিজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার পরিচালক ক্বারী, মুফতি গোলাম কিবরিয়া আল কাদেরী,ধামতী আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস রফিকুল ইসলাম হেলালী,ঢাকা রেলওয়ে সুন্নিয়া হাফেজীয়া আলিম মাদ্রাসার প্রভাষক মেজবাহ উদ্দিন আশরাফি, ঢাকা আন নুরানী জামে মসজিদের খতিব জামাল উদ্দিন আশরাফি, কমলাপুর পুরাতন জামে মসজিদের সাবেক খতিব হাসানুর রহমান হোসাইন নক্সেবন্দী,বি-বাড়িয়া চাপুইর ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মহিউদ্দিন ফয়েজী, মোজাম্মেল হক আল কাদেরী, শাহ আলম জেহাদী ও সেলিম হোসাইনসহ আরো অন্যান্য ওয়ায়েজীনে কেরাম।

পরদিন মঙ্গলবার বাদ ফজর দরবার শরীফের পীর আলহাজ্ব হযরত মাও.গোলাম গাউছ আল কাদ্বেরী আশরাফী আখেরি মোনাজাত পরিচালনা করেন। পরে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্ত ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা