চাঁদপুরে জমকালো আয়োজনে ‘এসএটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৩ | ৬:০০
Link Copied Successfully!
সাফল্য ও অগ্রযাত্রার সিঁড়ি বেয়ে ১১ বছরে পদার্পণ করল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এসএটিভি’। সুদীর্ঘ এ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ আর মানসম্মত অনুষ্ঠান প্রচার করে ইতোমধ্যে দর্শক-হৃদয়ে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ এইচডি চ্যানেল ‘এসএটিভি’।
সারাদেশের ন্যয় চাঁদপুরেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘এসএটিভির’ ১১তম জন্মদিন উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় এ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
‘এসএটিভির’ চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক একে আজাদ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ‘এইচডি চ্যানেল এসএটিভি ১১ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১১ বছর অত্যন্ত সাফল্যের সাথে এসএটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনমুলক অনুষ্ঠান পরিবেশন করে আসছে। এর মধ্য উল্লেখযোগ্য হল অনুসন্ধানমূলক অনুষ্ঠান খোঁজ, রাজনৈতিক বিশ্লেষনধর্মী অনুষ্ঠান, বিষয়ভিত্তিক অনুষ্ঠান ‘লেট এডিশন’সহ ব্যতিক্রমধর্মী বিভিন্ন অনুষ্ঠান। আমরা আশা করব আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
বক্তারা আরো বলেন, এসএটিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু একজন কর্মদক্ষ এবং পরিশ্রমি সাংবাদিক। একজন লেখক ও ভালো সাংবাদিক এ চ্যানেলটির জেলা প্রতিনিধি হওয়ায় আমরা চাঁদপুরের ভিন্নধর্মী কিছু সংবাদ দেখছি। আমরা চ্যানেলটির আরো সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলম, নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিবেদক শওকত করিম, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক আশিক বিন রহিম ও দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার এএম সাদ্দাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা