হাজীগঞ্জে রহস্যজনকভাবে একই বসত ঘরে ২৪ ঘন্টায় দশ’বার আগুন

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৯, ২০২৩ | ৬:০৭
Link Copied Successfully!

হাজীগঞ্জে গত ২৪ ঘন্টায় একই বসত ঘরে রহস্যজনক ভাবে ১০ বার আগুন লাগার ঘটনা ঘটে। এতে ভবনের ভিতরে থাকা বাসিন্দারা আতঙ্কে দিন পার করছে।

ফায়ার সার্ভিস আগুন লাগার বিষয়টি তদন্ত করে কোন উত্তর দিতে পারেনি। এমন চাঞ্চল্যকর ঘটনাটির খবর পাওয়া যায় উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের জয়শরা মুন্সী বাড়ীতে।

সরেজমিন গিয়ে জানা যায়, জয়শরা মুন্সী বাড়ীর মৃত সেকেন্দার মুন্সীর ছেলে সাবেক চাঁদপুর খাদ্য অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিক মুন্সীর দোতালা ভবনের ভিতরে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ছিদ্দিক মুন্সীর ও তার স্ত্রী রতন ভানু বলেন, গত ১৬ জানুয়ারী সোমবার ভোর রাত থেকে বুধবার রাত ৮ টা পর্যন্ত দশবার ভবনের বিভিন্ন স্থানে অলৌকিক ভাবে আগুন লাগার ঘটনা ঘটে আসছে। আমাদের পরিবারের পাঁচ সদস্য দিন রাত আতঙ্কে রয়েছি।

বাড়ীর বাসিন্দা মুজিবুর রহমান বলেন, গত দুই দিনে আমাদের পাশ্ববর্তী ছিদ্দিক মুন্সীর বিল্ডিংয়ের ভিতরে মঙ্গলবার ও বুধবার কিছুক্ষণ পর পর আগুন লাগে। ইতিমধ্যে ঘরে হুজুর এনে মিলাদ ও দোয়ার আয়োজন করেও আগুনের হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। আমরা বাড়ীর লোকজনও বিষয়টি নিয়ে আতঙ্কে বসবাস করছি।

এমন চাঞ্চল্যকর ঘটনার খবর শুনে পাশ্ববর্তী জয়শরা, মনতলা, মানুরী, নিশ্চিন্তপুর গ্রামের উৎসক মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে দেখা যায়।
ইতিমধ্যে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কোন সূত্র খুজে না পেয়ে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা