পিকআপ ভ্যান থেকে ৭২০ কেজি জাটকা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৩ | ৮:০০
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উপজেলার আমিরাবাদ বাজার মাছের আড়ৎ ও পিকআপ ভ্যান থেকে ৭২০ কেজি (১৮ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল।

সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে মতলব আমিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে মাছের আড়ৎ ও একটি মিনি পিকআপ ভ্যান তল্লাশি করে আনুমানিক ৭২০ কেজি জাটকা জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

তিনি আরো বলেন, পরবর্তীতে জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

১১.০১.২০২৩

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার