চাঁদপুরে জামায়াতের তিন নেতাসহ ১১ নারীর জামিন না মঞ্জুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৩ | ৬:৫৯
Link Copied Successfully!
চাঁদপুরে জামায়াতের তিন নেতা ও জামায়াতের ১১ নেত্রীর জামিন না মঞ্জুর করে  কারাগারে পাঠিয়েছে আদালত।
১১ জানুয়ারি বুধবার দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজিরা দিতে গেলে আদালত এ নির্দেশ প্রদান করে।
আদালত ও থানা সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ওই মামলায় উচ্চ আদালতের নির্দেশে তিন সপ্তাহের জামিন শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাদের হাজিরা ছিল।  যান
জামায়াতের তিন নেতা হলো শাহরাস্তি উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মাওলানা আবুল হোসাইন, কচুয়া উপজেলা জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন ও হাজীগঞ্জের জামায়াত নেতা  মোঃ আব্দুস সোবহান।
গত ১৮ ডিসেম্বর রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজারের কিউসি (কাতার-কানাডা) টাওয়ারের ১১ তলার একটি বাসা থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১১ নারীকে জামায়াতের মতাদর্শের বই, প্রচারপত্র, চাঁদা আদায়ের রসিদ ও দাওয়াতি কার্ডসহ গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ নুরুল আলম বাদী ১৫ জনের নামসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় হাজিরা দিতে গেলে আদালত ৩ জামায়াত নেতাকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার