সেমিফাইনাল ম্যাচের জন্য প্রচেষ্টার লক্ষাধিক টাকার বাজেট!

হোসেন বেপারী
আপডেটঃ জানুয়ারি ১১, ২০২৩ | ৫:৩৬
Link Copied Successfully!

জমে উঠেছে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়াঙ্গন।

১৯ ডিসেম্বর প্রচেষ্টা সংগঠন ও পূর্ব কাজিরগাঁও রাইডারসের ম্যাচ দিয়ে পর্দা উঠে হাজীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের।

৩২ দল নিয়ে গঠিত খেলায় প্রথম রাউন্ড শেষে ১৬ দলের দ্বিতীয় রাউন্ড। এরপর ৮ দলের কোয়াটার ফাইনাল এবার সেমিফাইনালে আদর্শ পাঠাগারকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হাজীগঞ্জ সিটি ক্লাব।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই মাঠ জুড়ে থাকে উত্তাপ। তবে খেলাটা যখন প্রচেষ্টা সংগঠনের তখন মাঠের বাহিরে যেমন থাকে উত্তাপ তেমনই নিজ দলের খেলোয়াড়দের মাঝেও থাকে প্রতিযোগিতা। নিজ দলের খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতা করাতে দলটির শুধু টাকার ছড়াছড়ি। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের জন্য দলটি বাজেট থাকে প্রায় অর্ধ লক্ষ টাকা।

এই টাকা বিলি হয় শুধু খেলা চলাকালীন অবস্থায় খেলোয়াড়দের মাঝে। প্রচেষ্টা সংগঠনের খেলোয়াড় দলের হয়ে একটি ছক্কা হাকাতে পারলেই পাবে ৩’শ টাকা, একটি ক্যাচ নিতে পারলেই পাবেন ৫’শ টাকা আর বোলিং একটি উইকেট নিলেই পাবে হাজার টাকা।

সেমিফাইনালে প্রচেষ্টা সংগঠনের প্রতিপক্ষ চৌধুরী পাড়া ক্রীড়া সংঘ। এবার সেমিফাইনালের জন্য প্রচেষ্টা সংগঠনের খেলোয়াড়দের জন্য বাজেট লক্ষাধিক টাকা। খেলোয়াড়দের জন্য পূর্বের পুরস্কারগুলোর সাথে নতুন আরো চমক থাকবে বলেও জানান প্রচেষ্টা সংগঠনের সদস্য মো. হারুন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার