চাঁদপুর জেলায় শীতের তীব্রতা প্রকট

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৩ | ৩:৪৬
Link Copied Successfully!

সারাদেশের ন্যয় চাঁদপুর জেলাও শীতের তীব্রতা বেড়েছে। একই সাথে রয়েছে উত্তরাল বাতাস। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি চলে আসায় তীব্র শীতে কাঁপছে জেলার শহর ও গ্রামাঞ্চলের মানুষ। বিশেষ করে নদী উপকূলীয় এলাকার মানুষ তীব্র শীতে খুবই কষ্ট পাচ্ছেন। শীত উপেক্ষা করে অনেক জেলে নদীতে মাছ আহরণ করতে নামতে পারছে না। রাতে ও ভোরে ঢাকা-চাঁদপুর লঞ্চ চলাচল করতে গিয়ে ব্যহত হচ্ছে। তারপরে শ্রমজীবী মানুষ জীবন জীবীকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন।

বৃহস্পতিবার রাতে শহরের বিভিন্ন অলিতে গলিতে শ্রমজীবী মানুষদেরকে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখাগেছে।

এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় গরম কাপড়ের চাহিদা বাড়ছে। আজ সকালে জেলার ফরিদগঞ্জ সদর এলাকায় দেখাগেছে বেশ কয়েকটি শীতের পোষাকের দোকানে নারী-পুরুষের ভীড়। চাহিদামত অনেকেই পরিবারের সদস্যদের জন্য শীতের পোষাক ক্রয় করছেন।

বিজ্ঞাপন

এইদিন ভোরে শহরের টিলাবাড়ী এলাকায় জেলেদের সাথে আলাপ করলে তারা জানায়, গত কয়েকদিন শীত ও বাতাস বেড়ে যাওয়ায় অনেক জেলে নদীতে নামতে পারছেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষ তাদের জন্য এই শীতে নদীতে নেমে মাছ আহরণ খুবই কষ্টকরা।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, চাঁদপুরে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার