ক্রীড়া’সহ সকল ক্ষেত্রে অবদান রেখেছেন শেখ কামাল: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২৩ | ৩:৫২
Link Copied Successfully!

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শেখ কামাল অভিসংবাদিত নেতার পুত্র হিসেবে পরিচয় দিয়ে কাজ করেনি। তিনি ক্রীড়া, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে অবদান রেখেছেন। অনেক গুনে গুণান্বিত একজন মানুষ ছিলেন। তার চলনে বলনে কোথাও তিনি প্রধানমন্ত্রীর পুত্র হিসেবে বুঝা যেতনা। তিনি সহজ সরলভাবে চলাফেরা করতেন।

বুধবার দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস্ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, পড়াশুনার পাশাপাশি খেলা ধুলা করা উচিত। খেলাধুলা করলে শরীর মন সব ভালো থাকবো। খেলাধুলা করলে পড়াশুনারও উন্নতি হয়। খেলাধুলার চর্চা আরো বাড়াতে হবে।

বিজ্ঞাপন

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ও চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এরপূর্বে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে গেমস উদ্বোধন করেন মন্ত্রী। খেলায় জেলার ৮ উপজেলার অনুর্ধ্ব ১৭ বয়সী খেলোয়াড়রা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার