বাকিলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৬, ২০২০ | ১০:২৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা রশিদ হাওলাদার বাড়ীতে জমির মধ্য দিয়ে  আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। বাকিলা ইউনিয়ন গোগরা রশিদ হাওলাদার বাড়ির জন্য জোরপূর্বক প্রতিপক্ষের সম্পত্তিতে যাতায়াতের রাস্তা নির্মাণ করা হয়।

গত মঙ্গলবার ভোর থেকে দ্রুত রাস্তা নির্মাণ করে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা হয়।

ভুক্তভোগী আবুল কালাম হাওলাদার বলেন, সেহেরির পর পরিকল্পিতভাবে মুসা হাওলাদার গংরা তড়িঘড়ি করে রাস্তা নির্মাণ করে ফেলে।
অথচ সম্পত্তির মালিক আমরা।
তিনি আরো জানান, ২০১১ সাল থেকে রাস্তায় নেয়ার জন্য বিভিন্নভাবে তালবাহানা করে আসছে। আমাদের সাথে কোন সমন্বয় না করায় আমরা ২০১৮ সালে চাঁদপুর আদালতে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। ওই মামলা আদালতে চলমান রয়েছে। আদালত উভয় পক্ষকে সম্পত্তিতে কোন ধরনের দাঙ্গা-হাঙ্গামায় লিপ্ত না থাকতে এবং স্থিতাবস্থা বজায় রাখার আদেশ জারি করেন।

বিজ্ঞাপন

আবুল কালামের ভাই শহীদ হাওলাদার বলেন, প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমাদের বাড়ির চারপাশে লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র হাতে দলবল দাঁড় করে রেখেছে। এমনকি আমাদের বাড়ি থেকে বের হতেও বাধা প্রধান করে। ফলে আমরা তাৎক্ষণিক প্রশাসন বা আইনের আশ্রয় নিতে পারিনি।

জানতে চাইলে মামলায় অভিযুক্ত সবুজ হাওলাদার, সোহাগ হাওলাদার ও মুসা হাওলদার পপুলার বিডিনিউজ ডটকমকে বলেন, দীর্ঘ ৫০ বছর পর আমাদের বাড়ির রাস্তার বিষয়টি সুরাহ হয়েছে। এলাকার কয়েকজন বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছে। আমরা সম্পত্তির ক্ষতিপূরণ দিতে রাজি আছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা