লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর খাদ্য সহায়তা পেলো তিন শতাধিক পরিবার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২২ | ৮:০৩
Link Copied Successfully!

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর আয়োজনে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শহরের কুমিল্লা রোডস্থ লায়ন সেল্টারে এ আয়োজন করা হয়।

তিন শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবন ইত্যাদি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক গভর্নর লায়ন প্রফেসর ড. সিরাজুল হক চৌধুরী এমজেএফ।

লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন কিশোর সিংহ রায়ের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিস্ট্রিক কেবিনেট সেক্রেটারি মো. তারিকুল ইসলাম সুজন, লায়ন ক্লাব অব চাঁদপুর রুপালীর
ফাস্ট প্রেসিডেন্ট জাকির হোসেন, ফাস্ট প্রেসিডেন্ট ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি লায়ন অ্যাড. সেলিম আকবর, ফাস্ট প্রেসিডেন্ট লায়ন জিকরুল আহসান।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালী সামাজিক এবং মানবিক কর্মকান্ডের অনন্য দৃষ্টান্ত রেখে চলেছে। তারই অংশ হিসেবে আজ তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হলো। এই খাদ্য সহায়তা নিম্নবিত্ত অসহায় মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফুটাবে। এমন মানবিক কর্মকান্ডের জন্য আমরা ক্লাবের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

এসময় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন খোরশেদ আলম বাবুল, লায়ন শেখ রফিক, লায়ন পারভেজ খান, লায়ন রাফিউস শাহাদত ওয়াসিম পাটোয়ারী, লিও ক্লাব প্রেসিডেন্ট পারভেজ মজুমদারসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা