
ব্রাজিল-আর্জেন্টিনার পর মাঠে নামছে বিএনপি
Link Copied Successfully!


কোয়াটার ফাইনালে বিশ্বকাপের ২২তম আসরে শুক্রবার (৯ ডিসেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়। একই রাতে মাঠে নামবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে বিভাগীয় পর্যায়ে গণসমাবেশের কর্মসূচি পালন করছে এখন পর্যন্ত বিএনপির প্রতিটি সমাবেশ হয়েছে কোনো না কোনো মাঠে। তবে আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশের জন্য তারা মাঠের পরিবর্তে বেছে নিয়েছে সড়ক।
নয়াপল্টনের ভেন্যু না দিলে পুলিশের দেওয়া সোহরাওয়ার্দী উদ্যানেও যাচ্ছে না বিএনপি। তবে তৃতীয় কোনো ভেন্যুতে ১০ ডিসেম্বরের মহাসমাবেশ হতে পারে।


জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সাম্প্রতিক সময়ে দলের একাধিক নেতাকর্মীকে হত্যার প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুরে সমাবেশ করেছে দলটি।




























