টোরাগড়ে মাদক বিরোধী ফ্রীজ-টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

হোসেন বেপারী
আপডেটঃ ডিসেম্বর ৫, ২০২২ | ৯:২৬
Link Copied Successfully!
হাজীগঞ্জের টোরাগড়ে হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গনপাঠাগারের আয়োজনে মাদক বিরোধী ফ্রীজ-টিভি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার বিকেলে হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ আবু সাঈদের সভাপতিত্বে ও জাহিদ হাসান টিটুর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তৃতা করেন, ক্রিয়া সংগঠক ও সমাজসেবক হেলাল উদ্দিন মজুমদার,  সাবেক কাউন্সিল এমরান হোসেন মুন্সী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনির হোসেন, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম খাঁন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবান হান্নান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে ওই সময়  ৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন কাজী, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, হিউম্যান হেল্প ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম, ওয়ালটন শো-রুমের ম্যানেজার খোরশেদ আলম’সহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজীগঞ্জ প্লাজার আর্জেন্টিনা বনাম ব্রাজিল দল অংশ গ্রহণ করেন। ২০ মিনিট করে ৪০ মিনিটের খেলায় গোল শূণ্যে ড্র হয়ে ট্রাইবেকারে গড়ায় ম্যাচটি। ট্রাইবেকারে ১-০ গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোল করে ম্যান অপ দ্যা ম্যাচ পায় পারভেজ হোসেন।
শেষে হিউম্যান হেল্প ফাউন্ডেশন ও গনপাঠাগারের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা প্রদান ও খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা