চাঁদপুর জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৭, ২০২২ | ৩:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারী সহ সদস্য ও সংরক্ষিত সদস্যরা দায়িত্বভার গ্রহন করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে নব নির্বাচিত পরিষদকে নিয়ে জেলা পরিষদ ভবনে প্রবেশ করেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী মো. ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল নবনির্বাচিত চেয়ারম্যানসহ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন। নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী বলেন, এই পরিষদ হবে আগামী দিনে চাঁদপুর জেলার বাসীর মডেল পরিষদ হবে। আমিসহ আমার নির্বাচিত সকল সদস্যরা মিলে জেলার সুষম উন্নয়ন করব।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শপথ অনুষ্ঠানে আমাদের বোনদেরকে যে মর্যাদা দিয়েছেন, তা সতিৎই অনেক গর্ভের। আমরা জেলার ২৭ লাখ জনগনের প্রতিনিধি, সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের উন্নয়ন কাজ করতে হবে। সরকার আগামী দিনে সে সকল প্রকল্প হাতে নিয়েছে, তা অত্যন্ত সততা ও দৃঢ়তার সাথে সম্পন্ন করতে হবে।

তিনি আরোও বলেন, এই জেলায় অনেক গুনী মানুষের জন্ম হয়েছে। তাদের রাজনৈতিক ও সামাজিক অবদানের জন্যই নেত্রী চাঁদপুরের জন্য বেশি আন্তরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান বাড়ি যাওয়ার যাত্রাপথে চাঁদপুরে অবস্থান করতেন। রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংকৃতির এক উর্ভর ক্ষেত্র চাঁদপুর। তাই এই জনপদকে উন্নয়ন করতে আমারা সকলে একযোগে কাজ করব।

নব নির্বাচিত সাধারণ সদস্য ১নং ওয়ার্ড মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ২নং ওয়ার্ড খোরশেদ আলম, ৩নং ওয়ার্ড আলী আক্কাছ, ৪নং ওয়ার্ড মো. আল-আমিন ফরাজী, ৫নং ওয়ার্ড, মো. আলাউদ্দিন সরকার, ৬নং ওয়ার্ড তৌহিদুল ইসলাম, ৭নং ওয়ার্ড মো. বিল্লাল হোসেন ও ৮নং ওয়ার্ড মো. জাকির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য ১নং ওয়ার্ড (সদর, ফরিদগঞ্জ, হাইমচর) আয়শা রহমান, ২নং ওয়ার্ড (মতলব উত্তর, মতলব দক্ষিন, কচুয়া) তাছলিমা আক্তার ও ৩নং ওয়ার্ড (হাজীগঞ্জ ও শাহরাস্তি) জান্নাতুল ফেরদৌসী এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা