হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর ক্ষতি প্রায় ৫০ লক্ষ টাকা

Default User
পাপ্পু মাহমুদ
আপডেটঃ আগস্ট ৭, ২০২০ | ৩:৫০
Link Copied Successfully!

গত সোমবার দিবগত রাত ১টার দিকে হাজীগঞ্জ. বাজারের টিন পট্টির সামনের গলিতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। সে অগ্নিকাণ্ডের কয়লার স্তুপে বৃহস্পতিবার একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

বিবর্ণ মুখমণ্ডল অশ্রুসিক্ত দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে নিজের পুড়ে যাওয়া দোকানের কায়লার স্তুপ দেখছেন হাজীগঞ্জ বাজারের একজন ব্যবসায়ী। ছবি – পাপ্পু মাহমুদ

বিবর্ণ মুখমণ্ডল করুণ দৃষ্টি দিয়ে এদিকে সেদিক তাকাচ্ছেন। কাছে গিয়ে কথা বলতে চাইলে অশ্রসিক্ত হয়ে পড়েন তিনি।

পরিচয় জানতে চাইলে বলেন, আমি পুড়ে যাওয়া অনির্বাণ ফার্নিসার এন্ড ডোরের স্বত্তাধিকার ফেরদৌস আলম পাটোয়ারী। তিনি বলেন, অগ্নিকাণ্ডের পর তিনি শারিরীক ও মানসিকভাবে অসুস্থ্য হয়ে বাসায় ছিলেন এ তিনদিন। আজ বাজারে এসে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কয়লার স্তুপের উপরে নি:স্বপ্ন হয়ে দাঁড়িয়ে আছি। তিনি কয়লার বিশাল স্তুপ দেখিয়ে আরো বলেন, এখানেই আমার ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এখন সব কয়লা হয়ে আছে। ৫০ লক্ষ টাকার মালামাল ছিল দোকানে। ১১ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে অনির্বাণ ফার্নিচার এন্ড ডোর নামে ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলি। প্রতিষ্ঠানটি গড়ে তুলতে ব্যাংক থেকে লোন নেই। এখন আর কিছু নেই আমার। চোখের সামনেই নিজের গড়া সম্বলটুকু ছাই হয়ে যেতে দেখেছি।

সোমবারের অগ্নিকাণ্ডে অনির্বাণ ফার্নিচার এন্ড ডোরসহ ৩৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রন আনতে দমকল বাহিনীর ৪টি ইউনিটকে প্রায় দু ঘন্টা কাজ করতে হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা