আজ থেকে মাঠে নামছে আর্জেন্টিনা

শেষটা কি রাঙিয়ে যেতে পারবেন মেসি?

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৬, ২০২২ | ৫:৫০
Link Copied Successfully!

সেই ১৯৮৬ সালে শেষবার। এরপর কেটে গেছে ৩৬ বছর। ’৮৬ বিশ্বকাপ জয়ের মহানায়ক ডিয়েগো ম্যারাডোনা অন্য লোকে পাড়ি জমানোর আগে দেখে যেতে পারেননি আর্জেন্টিনার আরো একটি বিশ্বকাপ জয়। ম্যারাডোনার পর লিওনেল মেসি নামের এক কিংবদন্তি পেয়েছে আর্জেন্টিনা, যিনি বিশ্বকাপ ছাড়া জিতেছেন সব কিছুই।

 

আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে এবার খেলতে এসেছেন পঞ্চম বিশ্বকাপ, যা মর্যাদার এই মঞ্চে তাঁর শেষ আসরও। শেষটা কি রাঙিয়ে যেতে পারবেন মেসি? কাতারে যাওয়ার আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হওয়ার আগে এই ফুটবল জাদুকর জানালেন, ‘আমরা লড়াই করব (শিরোপা জিততে)। কিন্তু ফেভারিট উপাধির ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না যে ফেভারিট হওয়ায় এমনিতেই বিশ্বকাপ জিতে যাব। আমাদের বাস্তববাদী হতে হবে আর ম্যাচ ধরে ধরে এগিয়ে যেতে হবে। ’

বিজ্ঞাপন

২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। এর প্রস্তুতিটা মধ্যপ্রাচ্যের আরেক দল আরব আমিরাতের বিপক্ষে নিচ্ছেন মেসিরা। আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। ম্যাচটা নিয়ে দর্শকদের আগ্রহের পারদ আকাশ ছুঁয়েছে রীতিমতো। বিক্রি শুরুর ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে সব টিকিট।

 

এ ধরনের ম্যাচে খেলোয়াড়দের ইনজুরির শঙ্কাও থাকে। এ জন্য আরব আমিরাতের কোচ রোদোলফো আরুবারেনা সতর্ক করে দিয়েছেন খেলোয়াড়দের। রোদোলফোর জন্ম আর্জেন্টিনাতেই। এ জন্য মেসিদের জন্য তাঁর আবেগও বেশি, ‘আমি ফুটবলারদের বলে দিয়েছি ম্যাচে যেন মেসিকে কড়া ট্যাকল করা না হয়। সবচেয়ে ভালো হয়, ওকে যদি ছোঁয়াই না হয়। বলতে পারেন, এটা আমার জন্মভূমির প্রতি দুর্বলতা। মেসি ওর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আমি চাই না প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ও ইনজুরিতে পড়ুক। ’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত