চাঁদপুর সদর হাপসাতালে দিনে নয়, রাতে উড়ে জাতীয় পতাকা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১২, ২০২২ | ১১:০৫
Link Copied Successfully!

২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দিনের বেলায় জাতীয় পতাকা উত্তোলন না হলেও রাতের বেলায় উড়তে দেখাগেছে। সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন নিয়ম থাকলেও এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দেখাগেল উল্টো।

বুধবার (১২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে হাসপাতালের সামনের পতাকা স্ট্যান্ডটি খালি পাওয়াগেল। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোন সঠিক উত্তর দিতে পারেনি।

এর আগে গত সোমবার (১০ অক্টোবর) রাত ১০টায় গিয়ে দেখাগেল হাসপাতালের জাতীয় পতাকা উত্তোলন রয়েছে।

বিজ্ঞাপন

এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবু রহমান এর কার্যালয়ে কথা হলে তিনি বলেন, রাতে জাতীয় পতাকা উত্তোলন করে রাখাটা ঠিক হয়নি। নির্দিষ্ট সময় নামিয়ে রাখার কথা। আমাদের হাসপাতালে লোকবল কম। রোগী বেশী। সবাই খুবই ব্যস্ত থাকেন। তবে এসব বিষয়ে সংবাদ না করে হাসপাতালের সমস্যা সম্পর্কে সংবাদ প্রকাশ করা দরকার।

তিনি আরো বলেন, হাসপাতালে যে পরিমান জনবল থাকা প্রয়োজন, তা নেই। এরপর আবার কারো বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিভিন্ন দিক থেকে চাপ আসে।

হাসপাতালের তৃতীয় তলায় তত্ত্বাবধায়কের সাথে কথা বলে নীচ তলায় এসে দেখাগেল স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন করা নেই। সাথে সাথে বিষয়টি তত্ত্বাবধায়ককে ফোন করে জানানো হলে। তিনি নীচে নেমে এলেন এবং নিজের চোখে জাতীয় পতাকা উত্তোলন নেই দেখলেন। কিন্তু কোন উত্তর না দিয়েই হাসপাতাল ত্যাগ করলেন।

বিজ্ঞাপন

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন বিষয়টি অবগত হন। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন থাকবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কেন এমন করেছে আমার জানা নেই। তাদের কোন সমস্যা থাকতে পারে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষই ভাল বলতে পারবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা