মিঠুনকে অধিনায়ক করে দল ঘোষণা করল বিসিবি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৬, ২০২২ | ৪:৫০
Link Copied Successfully!

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলা হচ্ছে না বাংলাদেশ‘এ’ দলের। অর্থাভাবে আফগানিস্তান আমিরাতে দল পাঠাতে অপারগ।

বিকল্প হিসেবে ভারতের চেন্নাইয়ে দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল, তামিলনাড়ু একাদশের বিপক্ষে খেলবে তারা।

আর বুধবার ভারত সফরের জন্য ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে জাতীয় দলের বাইরে থাকা তারকা ব্যাটার মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করা হয়েছে।

বিজ্ঞাপন

চার দিনের ম্যাচের জন্য ১৪ জনের দলে রয়েছেন নেতৃত্ব হারানো ও টেস্ট দল থেকে বাদ পড়া মুমিনুল হক ও স্পিনার তাইজুল ইসলাম। একদিনের ম্যাচের জন্য দুই দলেই আছেন বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ না পাওয়া ব্যাটার এনামুল হক বিজয়। টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদও আছেন এ সফরে।

সফর উপলক্ষ্যে চেন্নাইয়ের উদ্দেশে ‘এ’ দল ঢাকা ছাড়বে ৯ অক্টোবর। ১২-১৫ অক্টোবর ও ১৯-২২ অক্টোবর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনটি একদিনের ম্যাচ ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।

চার দিনের ম্যাচের সিরিজের স্কোয়াড মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

বিজ্ঞাপন

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী