দেশে এক মাসে সড়কে ঝরলো ৫১৭ প্রাণ

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২, ২০২২ | ৫:২৭
Link Copied Successfully!
সড়ক দূর্ঘটনা

বাইক লেন না থাকা, নিয়ম না মেনে নির্ধারিত গতির চেয়ে দ্বিগুণ গতিতে গাড়ি চালানো, যাত্রীদের অসাবধানতার কারণে সড়কে যেন থামছেই না মৃত্যুর মিছিল।

সেভ দ্য রোড-এর মাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো গেছে  সারা দেশে সেপ্টেম্বরের প্রথম থেকে শেষ পর্যন্ত বিভিন্ন কারণে ৩ হাজার ৫৯৫ দুর্ঘটনায় নিহত হয়েছে ৫১৭ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ত্যত ৩ হাজার ২৮০ জন।

বিভিন্ন সংবাদ সংস্থা ও টিভি চ্যানেলে প্রকাশিত-প্রচারিত তথ্যর পাশাপাশি সারা দেশে স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করেছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সংস্থার মহাসচিব শান্তা ফারজানা জানান, কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাব এবং পুলিশ-প্রশাসনের দায়িত্বে অবহেলার কারণে প্রতিনিয়ত একের পর এক দুর্ঘটনা ঘটছে।

সেপ্টেম্বরের এ প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৬৭৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৫০৯ এবং নিহত হয়েছেন ৪৬ জন।

৯০৩টি বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৮৯৩ এবং নিহত হয়েছেন ৬৭ জন, ১০১১টি মিনিবাস দুর্ঘটনায় আহত ৯০৯ ও ২৭৫ জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

ব্যাটারি চালিত যান, পিকআপ, সিএনজি অটোরিকশাসহ মাঝারি ও ক্ষুদ্র ধরনের বাহনে ১০০৬টি দুর্ঘটনায় আহত ৯৬৯ এবং নিহত হয়েছেন ১০৯ জন।

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, সড়ক-মহাসড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন-পর্যবেক্ষণ এবং ৫ কিলোমিটার অন্তর অন্তর পুলিশ বুথ স্থাপন করলে সড়কপথ দুর্ঘটনা ও যাত্রী হয়রানী-খুন-ধর্ষণমুক্ত হবে।

Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা