চাঁদপুরে আধা কিলোমিটার সড়কজুড়ে ৫ হাজার বই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ৮:০৩
Link Copied Successfully!

চাঁদপুরে ২য় বারের মতো ‘পুঁথি সরণি’ করে তাক লাগিয়ে দিয়েছে, প্রতিশ্রুতিশীল এক ঝাঁক তরুণ শিক্ষার্থীদের সংগঠন পূর্ণয়। ১ অক্টোবর দুপুরে চাঁদপুর শহরের ব্যস্ততম কাজী নজরুল ইসলাম সড়কের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে চলে এ বই উৎসব।

শরতের তপ্ত সোনারোদে সড়কজুড়ে ঝলমল করে ৫ হাজারের অধিক বই। এ যেনো বইময় একটি সড়ক। বইঘ্রাণে মৌ মৌ করা এ পুঁথি সরণি’ ছিলো নানান বয়সী পাঠকের উপচে পড়া ভিড়। লাইনে দাঁড়িয়ে কেউ বই হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে, কেউ পড়ছে, কেউ আবার নিজের পড়া বইটি রেখে নতুন একটি বই বদল করে নিচ্ছে। কেউ আবার স্বেচ্ছায় একাধিক বই রেখে আয়োজনে সহযোগিতা করছে।

চাঁদপুরে পাঠকদের বইমুখি করতে এভাবেই বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্যদিয় সম্পন্ন হলো ‘পুঁথি সরণি-২০২২। শনিবার দুপুরে দেড়টায় চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ পুঁথি সরণি’র উদ্বোধন করেন
শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ ও চাঁদপুর পৌরসভার মো. জিল্লুর রহমান।

বিজ্ঞাপন

পূর্ণয়’র সভাপতি পৃত্থিরাজ বণিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহি কানিজের এবং এডভাইজার তানেক আহমেদের যৌথ সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের পাবলিক রিলেশন হেড আনাস ইবনে আলমগীর।

আয়োজকরা জানান, যারা বই দিয়ে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা রইলো। পপুলার বিডিনিউজ, চাঁদপুর

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা