এশিয়া কাপের প্রথম ম্যাচ

থাইল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা টাইগ্রেসদের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১, ২০২২ | ১১:৪৩
Link Copied Successfully!

সিলেটে নারী এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারাল বাংলাদেশ। এতে নিজেদের মাঠে এশিয়া কাপে শুভ সূচনা করে বাংলাদেশ।

ম্যাচের আগে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, ‘জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ।  লক্ষ্য শিরোপা ধরে রাখা।

কথার প্রমাণ মাঠেই দিলেন তারা।  উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডকে পাত্তাই দিল না বাঘিনীরা।

বিজ্ঞাপন

৫০ বল বাকি থাকতে ১ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এ জয়ের দিনেও আক্ষেপে পুড়তে পারেন টাইগ্রেস ওপেনার শামিমা সুলতানা।  মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের ৩য় হাফসেঞ্চুরি বঞ্চিত হন।  পুথাওয়াংয়ের বলে বোল্ড হওয়ার আগে ১০ বাউন্ডারিতে ৩০ বলে ৪৯ রান করেন শামিমা।

শামিমার সাজঘরে ফেরার পর আর কোনো বিপদ ঘটেনি বাংলাদেশের।  আরেক ওপেনার ফারজানা হককে সঙ্গে নিয়ে বাকি কাজটা সারেন অধিনায়ক নিগার সুলতানা।  ২৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন ফারজানা। অপরপ্রান্তে ১১ বলে ১০ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন নিগার।

বিজ্ঞাপন

এর আগে রোমানা-নাহিদাদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড।  আর সেই মামুলী লক্ষ্য ১১.৪ ওভারেই পার করে দেয় বাংলাদেশ।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ।

টসে হেরে ফিল্ডিং পায় নিগার সুলতানার দল।

আর জাহানারা-রোমানাদের দুর্দান্ত বোলিংয়ে পুরো ২০ ওভার খেলতে পারেনি থাইল্যান্ড।  ২ বল বাকি থাকতেই মাত্র ৮২ রানে থামে থাইল্যান্ডের ইনিংস।

সর্বোচ্চ ২৬ রান এসেছে টপঅর্ডার ব্যাটার পানিথা মায়ার ব্যাট থেকে।  দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ বলে ২০ রানে করেছেন ওপেনার নাথাকা চানথাম।  এরপর আরও দুজন ছাড়া বাকিদের কেউ দুই অংকের ঘরেই পৌঁছুতে পারেননি।

বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন বাংলাদেশের রোমানা আহমেদ।  ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি।  দুটি করে উইকেট পেয়েছেন নাহিদা, সানজিদা ও সোহেলি।  সালামা খাতুন একটি উইকেট পেয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান