টি-টোয়েন্টিতে সেরা ‘স্লোয়ার বোলার’ মুস্তাফিজ!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৩০, ২০২২ | ৬:১৭
Link Copied Successfully!

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সম্প্রতি তাদের এক প্রতিবেদনে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা স্লোয়ার বোলারের তালিকা তৈরি করেছে। যেখানে সবার আগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ দলের পেসার মুস্তাফিজুর রহমান।

ক্রিকইনফো তাদের প্রতিবেদনে মুস্তাফিজ সম্পর্কে জানিয়েছে, ক্রিকইনফোর প্রোফাইলে মুস্তাফিজকে লেফট আর্ম ফার্স্ট মিডিয়াম পেসার হিসেবেই পরিচয় দেয়া হয়েছে। কিন্তু তাকে ফাস্ট লেফট আর্ম স্পিনার বলাই উত্তম হবে। কারণ সে যেমন ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারে আবার মাঝেমধ্যে কব্জির মোচরে সুইংও করতে পারে।

মুস্তাফিজের কাটার মোকাবিলা করতে গিয়ে ব্যাটারদের প্রায় অস্বস্তিতে পড়তে হয়। কারণ বল পিচ করার পর তার বল অস্বাভাবিকভাবে দিক বদল করে। ডানহাতিদের জন্য লেগ স্টাম্পের বাইরের পর আশ্চর্যজনকভাবে স্টাম হিট করে।

টাইগার এ পেসারের বেশিরভাগ কাটারে ব্যাটাররা পরাস্ত হয় এবং কিপারের হাতে পৌঁছানোর আগে দ্বিতীয়বার মাটি স্পর্শ করে। মুস্তাফিজের কাটার টেস্ট ক্রিকেটের পেসারদের মতো ব্যাটারের কাঁধ পর্যন্ত উঠে যেতে পারে। স্লোয়ার বলের উইকেট সাধারণত এমন হয় না। কিন্তু তার এমন বলের গতিও ঘণ্টাপ্রতি মাত্র ১২৩ কিলোমিটার।

বিজ্ঞাপন

মুস্তাফিজের বল অফ কাটার না লেগ কাটার- সেটা বুঝতেই হিমশিম খেতে হয় ব্যাটারদের। ব্যাটাররা বেশিরভাগ সময়ই বলের দিক বুঝতে সক্ষম হয় না। এতসব কারণে মুস্তাফিজকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা স্লোয়ার পেসার হিসেবে দেখা হয়েছে।

মুস্তাফিজ ছাড়া সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে স্লোয়ার বলে দক্ষ বোলারের তালিকায় ক্রিকইনফো জায়গা দিয়েছে ইংল্যান্ডের টাইমাল মিলসকে। জাতীয় দলের চেয়েও মিলস ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বেশি খেলে থাকে। তালিকার তিনে আছে অস্ট্রেলিয়ার পেসার নাথান ইলিস। ক্যারিবিয়ান বোলার ডোয়াইন ব্রাভো আছেন চারে । আর পঞ্চম সেরা স্লোয়ার বোলার হিসেবে এ তালিকায় আছেন ইংল্যান্ডের জোফরা আর্চার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান