টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ মাহমুদউল্লাহর?

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৪, ২০২২ | ৪:৩০
Link Copied Successfully!

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টাইগারদের দল ঘোষণা নিয়ে গুঞ্জন ছিল গত কয়েক দিন ধরে। মাহমুদউল্লাহ রিয়াদই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। অফ ফর্মে থাকা সাবেক এ অধিনায়কের বাদ পড়াটা অনেকটা অনুমিতই ছিল। তবে অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে তাকে শেষ পর্যন্ত দলে রাখা হবে— এমন কথাও শোনা যাচ্ছিল।

আজ দল ঘোষণার পর দেখা গেল মাহমুদউল্লাহ রিয়াদকে ছুড়ে ফেলা হয়েছে। দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারের অধিকারী রিয়াদের মতো ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ ও মুনিম শাহরিয়ারও। তাদেরও দলে রাখা হয়নি।

১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন ব্যাটার সাব্বির রহমান। ডানহাতি অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও দলে আছেন।

বিজ্ঞাপন

রিয়াদ বিশ্বকাপ থেকে বাদ পড়ায় অনেকেই বলছেন কার্যত শেষ হয়ে গেল তার টি-টোয়েন্টি ক্যারিয়ার। ৩৬ বছর বয়সি এ তারকা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি টি-টোয়েন্টি ছাড়ার। হয়তো বিশ্বকাপটা খেলার আশা ছিল। কিন্তু সেই আশা পূরণ হলো না।

গত জিম্বাবুয়ে সফরে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করে ইঙ্গিত দিয়ে রেখেছিল বিসিবি। যদিও পরে তিনি চোটের কারণে ওই সফরে ডাক পান।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে একটি অর্ধশতক পেয়েছিলেন তখনকার অধিনায়ক মাহমুদউল্লাহ। এর পর থেকেই এ সংস্করণে ছন্দে নেই তিনি। বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র ১৬.৫৪ গড় ও ১০২.৮২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এ ব্যাটসম্যান।
এশিয়া কাপের দুই ম্যাচে ২০ পেরিয়েছেন, তবে এক ম্যাচে স্ট্রাইক রেট ছিল ৯২.৫৯, অন্যটিতে ১২২.৭২।

২০০৭ সাল থেকে এ সংস্করণে খেলে আসা মাহমুদউল্লাহ এখন পর্যন্ত খেলেছেন ১২১টি ম্যাচ, বাংলাদেশের হয়ে যেটি সর্বোচ্চ। বিশ্বকাপ দলে জায়গা না পাওয়াতে এ সংস্করণে ভবিষ্যৎটা অনিশ্চিতই হয়ে পড়ল তার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ছিলেন অধিনায়ক।

বিজ্ঞাপন

পরবর্তী সময় রিয়াদ এশিয়া কাপের দলে থাকলেও ব্যাট হাতে উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের