চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ায় ইউছুফ গাজীকে বরণ

Reporter
আশিক বিন রহিম
আপডেটঃ সেপ্টেম্বর ১২, ২০২২ | ৯:৫৬
Link Copied Successfully!

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব মো. ইউছুফ গাজীকে বরণ করে নিলেন দলীয় নেতাকর্মীরা।

১২ সেপ্টেম্বর সোমবার বিকেলে তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইউছুফ গাজী বলেন, আমি সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। পাশাপাশি আমার দলের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, চাঁদপুর-৪ আসনের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সহ সকল নেতা-কর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেটি যেন সম্মানের সাথে পালন করে জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হতে পারি সে জন্য সকল নেতাকর্মীর কাছে দোয়া কামনা করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন হলো আমাদের জন্য সেমিফাইনাল খেলা। ফাইনাল খেলা হলো আগামী জাতীয় সংসদ নির্বাচন। সবগুলো নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থীদের বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, সবগুলো বিজয় আমাদের দলের বিজয়। আমরা বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, যুবলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. জাফর ইকবাল মুন্না, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অধ্যাপিকা মাসুদা নূর খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সভাপতি অ্যাড. হেলাল হোসাইন, সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী ফরিদা ইলিয়াছ প্রমুখ।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা