বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করবেন লিটন!

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২২ | ৩:৫১
Link Copied Successfully!

এশিয়া কাপে ব্যর্থতার পর দেশে ফিরে তুমুল সমালোচনার মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।

যে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে একাদশে ৪ নম্বরে কে ব্যাট করবে সেই ভাবনায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।

এমন পজিশনে মূলত অভিজ্ঞ ব্যাটার খেলে থাকেন, যিনি মিডলঅর্ডারের স্তম্ভ হবেন।

বিজ্ঞাপন

সঙ্গত কারণেই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য লিটন দাসকে সেই পজিশনের জন্য যোগ্য ভাবা হচ্ছে।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য দিয়ে জানালেন, বিশ্বকাপে ওপেনিংয়ে না নামিয়ে লিটন দাস চারে নামানোর চিন্তা-ভাবনা চলছে টিম ম্যানেজমেন্টের।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে নান্নু বলেছেন, ‘আমরা লিটনকে চার নম্বরে নামানোর কথা ভাবছি। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে লিটন দাসের মতামত জানা আগে প্রয়োজন বলে জানালেন নান্নু।  তিনি বলেন, ‘দেখুন, আমরা লিটনকে ওপেনিংয়ের জন্য ভাবছি না এখন। তবে সে নিজে এ সিদ্ধান্তটি কীভাবে নেয়, কী ভাবছে; সেটিও এখানে দেখতে হবে। আমরা সামনের অনুশীলনে ওর সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

নির্বাচকদের পরিকল্পনায় লিটন রাজি হলে? জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের লম্বা ব্যাটিং লাইনআপ প্রয়োজন।  আর লিটন চারে খেলতে রাজি হলে আফিফ আসবে পাঁচে। ছয় নম্বরের জন্য বেশ কয়েকজন ক্রিকেটার আছে আমাদের।

নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামও এমনটিই চান— বলে জানালেন নান্নু। বলেন, ‘লিটনকে ব্যাট করতে দেখে শ্রীরাম বলেছেন, চার ও পাঁচ নম্বরে লিটন-আফিফের মতো ব্যাটার প্রয়োজন। কারণ পাওয়ার প্লে শেষ হলে বাউন্ডারি হাঁকানো কঠিন। তখন তারা গ্যাপে খেলে রান বের করতে পারে। ওদের পাওয়ার হিটিংও বেশ ভালো।’

উল্লেখ্য, চার নম্বর পজিশনে সফলতা পাননি লিটন। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৪ ম্যাচে এখন পর্যন্ত মাত্র দুবার চার নম্বরে ব্যাট করেছেন লিটন। সেই দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ৮ ও ৯ রান।

এর পরও লিটনকে চার নম্বরে নামানোর ভাবনা কতটুকু যৌক্তিক, তা আলোচনার দাবি রাখে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস