এশিয়া কাপ থেকে ছিটকে গেলো ভারত

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২২ | ১১:৫০
Link Copied Successfully!

শ্রীলঙ্কার সাথে হেরে এশিয়া কাপ থেকে ছিটকে গেলো ভারত।

জিতলে এশিয়া কাপের ফাইনালে খেলার পথ সুগম হবে। হারলেই বিদায়। এমন কঠিন সমীকরণকে সামনে রেখে ভারতকে হারাল শ্রীলংকা।

রোহিত শর্মার দলকে এশিয়া কাপের ফাইনালে পথ কঠিন করে দিল দাসুন শানাকার দল।

বিজ্ঞাপন

আগে ব্যাট করে দিলশান-করুণারত্নেদের বোলিং তোপে তেমন একটা চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি ভারত।  ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলতে সমর্থ হয় টিম ইন্ডিয়া।

আর ১৭৪ রানের লক্ষ্য ৪ উইকেট হারিয়ে পার করে দেয় লঙ্কান ব্যাটাররা।

১৯তম ওভারে ভুবনেশ্বর কুমারের প্রথম বলে ১ রান নেন শানাকা। দ্বিতীয় বলে ১ রান নেন ভানুকা। তার পরেই ২টি ওয়াইড বল করেন ভুবি। তৃতীয় বলে চার মারেন শানাকা। চতুর্থ বলে ফের চার মারেন দাসুন। পঞ্চম বলে ১ রান নেন শানাকা। শেষ বলে ১ রান নেন ভানুকা। ওভারে মোট ১৪ রান ওঠে। ১৯ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৪ উইকেটে ১৬৭ রান।
জয়ের জন্য শেষ ওভারে ৭ রান দরকার শ্রীলংকা। পেসার আর্শদীপের হাতে বল তুলে দেন রোহিত। পাকিস্তানের বিপক্ষের ম্যাচের মতো আজকেও পারলেন না তিনি।

এক বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩ রানে লোকেশ রাহুল ও বিরাট কোহলির উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় ভারত।

এরপর সুরাইয়া কুমার যাদবকে সঙ্গে নিয়ে ৫৮ বলে ৯৭ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন অধিনায়ক রোহিত শর্মা। ১২.২ ওভারে দুই উইকেটে ১১০ রান করা ভারত এরপর ৬৩ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট। ইনিংসের শেষদিকে নিয়মিত উইকেট পতনের কারণে বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করে এশিয়া কাপের রেকর্ড ৭ আসরের শিরোপাজয়ী দলটি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস