বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসা

সাত মাসে কোরআনে হাফেজ হলেন তারেক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৯, ২০২২ | ৭:১২
Link Copied Successfully!
নাজমুল হাসান তারেক এখন কোরআনে হাফেজ -- পপুলার বিডিনিউজ

ফরিদগঞ্জ উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের তেলিসাইর গ্রামের নাজমুল হাসান তারেক এখন কোরআনে হাফেজ। সে হাজীগঞ্জ পৌরসভার বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসায় গেল বছরের জুলাই মাসে ভর্তি হন। মাত্র সাত মাস সময়ে তারেক কোরআনে হাফেজ হবার কৃতিত্ব অর্জন করেন।

তার বাবা সৌদি প্রবাসী সুমন খান। মা নাজমা বেগম। দুই ভাই এক বোন। বোন তেলিসাইর গ্রামের একটি মাদ্রাসায় পড়ছে।

হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের পশ্চিম পাশে ও মিডওয়ে হাসপাতালের বিপরীত পাশে মীম টাওয়ারে বাইতুন নূর তাহফিজুল কুরআন মাদ্রাসা। ওই মাদ্রাসার প্রধান হাফেজ ক্বারী মাওলানা নাজির আহমেদ। তিনি পপুলার বিডিনিউজকে জানান, ১৮ জন শিক্ষক ও ১৮০ জন ছাত্র নিয়ে এই মাদ্রাসাটি। তারেক অল্প সময়ে কোরআনে হাফেজ হওয়ায় তিনি গর্বিত।

বিজ্ঞাপন

কোরআনে হাফেজ হতে পেরে নাজমুল হাসান তারেক সবার দোয়া কামনা করে বলেন, স্বপ্ন ছিল কোরআনে হাফেজ হবার। আল্লাহ তাকে হাফেজ করেছেন। তাতে স্্রষ্টার কাছে শুকরিয়া আদায় করেন।

২০১৫ সালে যাত্রা করে মাদ্রাসাটি। পাশাপাশি ইসলাহুন নিসা মহিলা মাদ্রারাসাটি পরিচালনা করে আসছেন হাফেজ ক্বারী মাওলানা নাজির আহমেদ। ওই মাদ্রাসায় ২১ জন শিক্ষক ও ১৬০ জন ছাত্রী রয়েছে। মাদ্রাসাটি ইতোমধ্যে এনটিভি পিএইচপি কোরআনের আলো ও বাংলা ভিশন পুষ্টি পবিত্র কোরআনের আলো প্রতিযোগিতা জেলায় প্রথমস্থান অর্জন করেন। এছাড়া কাওমী বেফাক বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় প্রথম ও হুফফাজুল কোরআন ফাউন্ডেশন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।
4:16 PM

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা