সহমত প্রকাশ করেছেন সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা

সাকিবের ‘আগ্রাসী ভাবনা’র সঙ্গে শতভাগ একমত মাশরাফি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৮, ২০২২ | ৫:৫৮
Link Copied Successfully!

উইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়ে শুরু হলো তৃতীয় মেয়াদে সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি। দুই টেস্টেই পরাজয়ের চেয়েও বেশি আলোচনায় এসেছে বাংলাদেশের পারফরম্যান্স। বিশেষ করে ব্যাটারদের। সেন্ট লুসিয়া টেস্ট শেষে অধিনায়ক সাকিব দেশের বাইরের চেয়ে ঘরের মাঠে টেস্ট জয়ের ওপর জোর দিতে বলেছেন।

তার এই বক্তব্যের সঙ্গে শতভাগ সহমত প্রকাশ করেছেন সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজ মঙ্গলবার সাংবাদিকেদর সঙ্গে আলাপকালে সাকিবের ওই বক্তব্য নিয়ে মাশরাফি বলেন, ‘আমি শতভাগ একমত। ওয়ানডে ক্রিকেটও কিন্তু আমরা এভাবেই পরিবর্তন করেছিলাম। আমাদের প্রথম পরিকল্পনা ছিল ঘরের মাঠে আমরা বেশির ভাগ ম্যাচ জিতব, ৮০ ভাগ ম্যাচ কিভাবে জিততে পারি। টেস্ট ক্রিকেটেও আমাদের শুরু হয়েছিল, ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হারিয়েছিলাম; ওই জায়গা থেকে একটু পিছিয়ে আসাতেই সমস্যা হয়ে গেছে। তবে ঘরের মাঠে আমাদের বেশির ভাগ ম্যাচ এখন জিততে হবে।

মাশরাফি বলেন, ‘টেস্ট ক্রিকেট খুব ভালো ছিল না। মাঝে আমরা ঘরের মাঠে কিছু টেস্ট জিতেছিলাম, একটা উন্নতির দিকে যাচ্ছিল, হঠাৎ করে আবার একটু নিচের দিকে গিয়েছে। টেস্ট ক্রিকেটে আমরা কখনোই ধারাবাহিক ছিলাম না। একটা ফরম্যাটেই আমরা ধারাবাহিক―সেটা ওয়ানডে ক্রিকেট। ২০১৫ সাল থেকে আমরা ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো খেলে এসেছি। হোমে খেলা হলে ড্রয়ের সম্ভাবনা কম থাকবে। কারণ স্পিন উইকেট করলে ড্রয়ের সম্ভাবনা কমে যায়। তাই আমাদের ম্যাচ জিততে হবে। আমি মনে করি, সাকিব খুব আগ্রাসী চিন্তা-ভাবনা ভাবছে, যা ইতিবাচক।

বিজ্ঞাপন

সূত্র:কালের কণ্ঠ
N/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ