দুপুর পর্যন্ত বহু মানুষকে সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তুলতে এবং ভিডিও করতে দেখা যায়।

পদ্মা সেতু খুলে দেয়ার পর সেতুর ওপর গাড়ি থামিয়ে ছবি তোলার হিড়িক

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ২৬, ২০২২ | ৫:৫২
Link Copied Successfully!

উদ্বোধনের একদিন পর রবিবার ভোর থেকে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে পদ্মা সেতু। এরপর থেকেই সেতুর উপর দিয়ে যাওয়ার জন্য অপেক্ষমান যানবাহনের চাপে মাওয়া প্রান্তে যানজট তৈরি হয়।

দুপুর পর্যন্ত বহু মানুষকে সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তুলতে এবং ভিডিও করতে দেখা যায়।

সংবাদদাতা জানাচ্ছেন, বহু মানুষ সেতুর উপর দাঁড়িয়ে ছবি তোলার জন্য মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন থামিয়ে নেমে পড়ছিল।

বিজ্ঞাপন

পুলিশের টহল ভ্যান এসে তাদের সরিয়ে দিলেও আবার কিছুক্ষণ পরেই একই অবস্থা তৈরি হচ্ছিল।

এমনকি পুলিশের বাধা অমান্য করে বহু মানুষকে পায়ে হেঁটে সেতুর উপর উঠে পড়তে দেখা যায়।

এরকম একজনের সাথে কথা বলে জানা গেছে তাকে এক দফা সেনাবাহিনীর সদস্যরা আটকে দিয়েছিলেন। কিন্তু পরে তিনি তাদের চোখ ফাঁকি দিয়ে আবার সেতুর উপর উঠে পড়েন।

বিজ্ঞাপন

তিনি বলছিলেন, তার স্বপ্ন পদ্মা সেতু হেঁটে পার হওয়ার। তিনি শরিয়তপুরের জাজিরার প্রান্ত থেকে উঠে পদ্মা সেতু দিয়ে হেঁটে মাওয়া প্রান্তে এসে আবার হেঁটেই জাজিরা প্রান্তে ফেরত গেছেন।

পুলিশ বলছে, তারা বাধা দেয়ার যথেষ্ট চেষ্টা করছে। কিন্তু এত মানুষ এসে উঠে পড়ছে যে তাদের সবাইকে আটকানো সম্ভব হচ্ছে না।

N/N
সূত্র:বিবিসি বাংলা

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা