চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ ১৪৪৩ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হবে

ফ্লাইট মিস করা হজযাত্রীদের জন্য জরুরি নির্দেশনা

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৮, ২০২২ | ৫:৪২
Link Copied Successfully!

হজের নির্ধারিত দিনের ফ্লাইট মিস করা যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। যারা হজ ফ্লাইট মিস করছেন, তাদের সাধারণ ফ্লাইটে (সর্বসাধারণের সঙ্গে) হজে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশের কপি মন্ত্রিপরিষদ বিভাগ, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), হজ অফিসসহ সংশ্লিষ্ট হজ এজেন্সিদের কাছে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রতিদিন গড়ে ১০ জন হজযাত্রী বিভিন্ন কারণে তাদের জন্য নির্ধারিত ফ্লাইটে হজে যেতে পারছেন না। বিষয়টি ফ্লাইট ছাড়ার ২৪ ঘণ্টা আগে না জানানোর কারণে তাদের স্থানে অন্য হজযাত্রী প্রতিস্থাপনও করা যাচ্ছে না। এ ধারা চলতে থাকলে নির্ধারিত ফ্লাইটে হজে যেতে ব্যর্থ হজযাত্রীর সংখ্যা বাড়বে এবং এটি পরবর্তী ফ্লাইটগুলোর ওপর ব্যাপক চাপ সৃষ্টি করবে। এতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার বিষয়টি বাধাগ্রস্ত হবে।

বিজ্ঞাপন

আদেশে আরও বলা হয়, নির্ধারিত ফ্লাইটে হজে যেতে ব্যর্থ হজযাত্রীদের মন্ত্রণালয়কে জানিয়ে অন্য যে কোনো শিডিউল ফ্লাইটে (সাধারণ যাত্রীদের সঙ্গে) সৌদি আরব যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যারা শিডিউল ফ্লাইটে হজে যাবেন, তাদের ফ্লাইট ঢাকা ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্সিরা মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্টকে জানাবেন। সৌদি আরবে ইমিগ্রেশনের জন্য বিষয়টি অত্যন্ত জরুরি।

চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই (৯ জিলহজ ১৪৪৩ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতির কারণে ২০২০ ও ২০২১ সাল দুই বছর বহির্বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। করোনা পরিস্থিতি একটু ভালো হওয়ায় এ বছর সারাবিশ্বের ১০ লাখ হাজি নিয়ে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা