গ্যাসের দাম ‘বৃদ্ধির’ ঘোষণা আসছে কাল

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৪, ২০২২ | ১১:৩৩
Link Copied Successfully!

আবাসিক, বাণিজ্যিক, শিল্পসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল (রোববার) গ্যাসের দাম ‘বৃদ্ধির’ ঘোষণা করা হতে পারে।

শনিবার বিইআরসি সূত্রে এ তথ্য জানা গেছে। ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের বিরোধিতার পরও দাম সমন্বয়ের প্রক্রিয়া চূড়ান্ত করল বিইআরসি।

সূত্র জানিয়েছে, গ্যাসের দাম গড়ে প্রায় ১৮ শতাংশের মতো দাম বৃদ্ধি করা হচ্ছে। আবাসিকে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের ক্ষেত্রে ৪৫ শতাংশের মতো দাম বাড়তে পারে। আর নন-মিটার গ্রাহকদের ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকার মতো দাম বাড়তে পারে।

বিজ্ঞাপন

গ্যাসের দাম বৃদ্ধির কারণ হিসেবে পেট্রোবাংলা বলেছে, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে গেছে। যে কারণে স্পর্ট মার্কেট থেকে চড়া দরে এলএনজি আমদানি করতে হচ্ছে। এ জন্য ১১৭ শতাংশ দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়। তবে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি ২০ শতাংশ দাম বৃদ্ধির পক্ষে মতামত দেয় গণশুনানিতে।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছিলেন, ‘এই এক্সাইটমেন্ট যেন সাধারণ মানুষকে কোনো রকম বিব্রত না করে, তারা যেন কোনো সমস্যায় না পড়ে। বাড়িতে যারা গ্যাস ব্যবহার করেন, অল্প খরচে ট্রান্সপোর্ট ব্যবহার করেন সেই জায়গাতে যেন কোনো ইফেক্ট না পড়ে। সেই বিষয়ে আমার একটা দাবি থাকবে। প্রচুর পরিমাণে সরকারের ভর্তুকি আসবে। সারা বিশ্বে দাম বেড়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের যদি সাশ্রয়ী করা যায়, তাহলে আমাদের জন্য সহনীয় হবে।’

সরকারের দাবি, ভর্তুকি কমাতে দাম বাড়াতে হচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ‘সিস্টেম লস’ আর ‘দুর্নীতি’ কমালে ভর্তুকি সমন্বয় সম্ভব।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা