Gboard-এর জনপ্রিয়তা বাড়াতে নতুন আপডেট আনছে Google, আরো উন্নত হবে Gboard

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৪, ২০২২ | ১১:১১
Link Copied Successfully!
Gboard-এর জনপ্রিয়তা বাড়াতে নতুন আপডেট আনছে Google, আরো উন্নত হবে Gboard -- পপুলার বিডিনিউজ

স্মার্টফোনে টাইপিংয়ের জন্য Google (গুগল)-এর কীবোর্ড অর্থাৎ Gboard (জিবোর্ড) খুবই জনপ্রিয়; গুগল প্লে স্টোরে (Google Play Store) এর ডাউনলোডের সংখ্যা ৫ বিলিয়নেরও বেশি। এই জনপ্রিয়তার কারণ Gboard-এর ফিচার। আদতে এর পারফরম্যান্স এতই সুন্দর ও নির্ভরযোগ্য যে হ্যান্ডসেট ইউজাররা অন্যান্য কীবোর্ডের পরিবর্তে Google-এর Gboard ব্যবহার করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে আগামী কয়েকদিনের মধ্যে এই কীবোর্ড আরো অনন্য হয়ে উঠবে বলে মনে হচ্ছে। আসলে সম্প্রতি Google তার এই বহু প্রচলিত Gboard-এর জন্য একটি নতুন আপডেট ঘোষণা করেছে। এই আপডেট আপাতত শুধুমাত্র Google Pixel (পিক্সেল) ফোনের জন্যই উপলব্ধ। তবে টেক জায়ান্ট সংস্থাটি শীঘ্রই এটি সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য চালু করবে বলে আশা করা হচ্ছে।

Gboard-এর নতুন আপডেটে কী থাকবে?

একটি ব্লগ পোস্ট থেকে জানা গিয়েছে যে, গুগল তার জিবোর্ড, ইমোজি কিচেন এবং এর কিছু সংশ্লিষ্ট অ্যাক্সেসিবিলিটি টুলের জন্য নতুন আপডেট নিয়ে আসছে। সংস্থার মতে, ইউজারদের সাথে আরও ভালভাবে কানেক্ট হতে এবং স্মার্টফোনগুলিকে আলাদা করে তুলতেই তারা ক্রমাগত নতুন ফিচার এবং আপডেট যুক্ত করে। সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইসে এই নয়া আপডেট মূলত স্মার্ট আপগ্রেড হিসেবে আসবে।

যেমনটা শুরুতেই বলেছি, পিক্সেল ফোনে ইতিমধ্যে বিদ্যমান কাস্টম টেক্সট স্টিকারগুলি শীঘ্রই সমস্ত অ্যান্ড্রয়েড জিবোর্ড ইউজারদের জন্য উপলব্ধ হবে; যাঁরা ইংরেজিতে (US ভার্সন) টাইপ করবেন তাঁরা এগুলি অ্যাক্সেস করতে পারবেন৷ এতে আপনাদের টাইপ করা যে যেকোনো বার্তা ইচ্ছেমত ডিজাইনের স্টিকাররূপে পাঠানো যাবে।

বিজ্ঞাপন

এদিকে জিবোর্ডে এই গরমের মরসুমের প্রেক্ষিতে নতুন ইমোজি ম্যাশআপ এসেছে। এখানে ইউজাররা ১,৬০০টিরও বেশি নতুন সমন্বয় দেখতে পাবেন। এছাড়া সংস্থাটি জানিয়েছে যে, ব্যবহারকারীরা শীঘ্রই তাদের পছন্দের অ্যাপ এবং গেমগুলির ক্ষেত্রে চেকআউটে অ্যাপ আইটেমের জন্য তাদের প্লে পয়েন্টগুলি ব্যবহার করতে পারবেন।

 

I think it is essential Blog for us.

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা