
শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলা
দুই ইউএনও’র শুভেচ্ছা বিনিময়
Link Copied Successfully!
মোহাম্মদ হুমায়ন রশীদের বন্ধু মোঃ রাশেদুল ইসলাম। -- পপুলার বিডিনিউজ 
শাহরাস্তি উপজেলার নব-যোগদানকৃত নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশীদের বন্ধু হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম শুভেচ্ছা বিনিময় করেন।
১ জুন বুধবার বিকেল ৩টায় শাহরাস্তি উপজেলা পরিষদ কমপ্লেক্স এ শুভেচ্ছা বিনিময় করেন এবং একে অপরের খোঁজখবর নেন। পরে শাহরাস্তি উপজেলা পরিষদ কমপ্লেক্স ও বিয়াম ল্যাবরেটরী স্কুল ক্যাম্পাস পরিদর্শন করেন দু’ উপজেলা নির্বাহী অফিসারগণ ।
ওই সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রায়শ্রী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশুসহ অন্যান্য নেতৃবৃন্দ।










