
চারদিনের রিমান্ড শেষে ছয় ডাকাত সদস্যকে কারাগারে প্রেরণ


হাজীগঞ্জ উপজেলার পাতানিশ এলাকা থেকে গ্রেফতার করা ছয় ডাকাত দলের সদস্যকে চারদিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে রিমান্ডের পর তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে আদালতে পাঠানো হয়।
১১ মে মঙ্গলবার দিবাগতরাতে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ দক্ষিণ পাড়া হাজীগঞ্জ-কচুয়া সড়কের পশ্চিম পাশে মো. নানু মিয়া পাটোয়ারীর বসতঘরের পূর্ব পাশ্বের খোলা মাঠ থেকে তাদের আটক করে পুলিশ।


তারা হলো হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের হাজী বাড়ির মো. আনোয়ার হোসেনের ছেলে মো. খাজা মহিউদ্দিন, হাজীগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড মফিজউদ্দিন বেপারী বাড়ির মো. মনির হোসেনের ছেলে মো. আক্তার হোসেন শান্ত, একই বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে মো. লিটন, হাজীগঞ্জ উপজেলার ওঁড়পুর গ্রামের নোয়াপাড়া ভূঁইয়া বাড়ির মৃত ইব্রাহিম ভূঁইয়ার ছেলে মো. এরশাদ ভূঁইয়া, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার রফিকপুর গ্রামের বাইন্না বাড়ির রুহুল আমিনের ছেলে মো. বিল্লাল হোসেন ও কোম্পানিগঞ্জ থানার চরপাবর্তী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আমজাত স্যারের বাড়ির নুরুল ইসলামের ছেলে মো. ইলিয়াস।
জানতে চাইলে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, রিমান্ডে যেই তথ্য তাদের কাছ থেকে পাওয়া গেছে, তার সত্যতা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্তের স্বার্থে প্রয়োজনে তাদেরকে আবারও রিমান্ডে আনা হতে পারে বলে জানান তিনি।
পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর


























