চাঁদপুরে পড়ালেখার জন্য শাসন করায় কিশোরীর আত্মহত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৪, ২০২২ | ৩:৩৭
Link Copied Successfully!

চাঁদপুরে  পড়ালেখার জন্য শাসন করায় রিনা আক্তার নামের ১৪ বছর বয়সী এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সকালে চাঁদপুর শহরের পুরান বাজার ব্রিজ সংলগ্ন মমিনবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী ওই এলকার হাবিব শেখের কন্যা। সে পুরান বাজার এলাকার একটি মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

নিহতের মামানি আমেনা বেগম জানান,  শনিবার সকালে রিনা আক্তার  পড়ালেখার প্রতি ঠিক মতো মনোযোগী না হওয়ায় তাকে তার মা শাহনাজ বেগম পড়ালেখার জন্য ডাক দোহাই দেন। এতে সে তার মায়ের সাথে কথা কাটি করে। তার কিছুক্ষণ পরে তার মা শাহনাজ বেগম পাশ্ববর্তী বাসায় গেলে এ সুযোগে সে রাগে ক্ষোভে অভিমানে ঘরের একটি রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পিছিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় কিশোরী।

কয়েক মিনিটের মধ্যে তার মা ঘরে গিয়ে মেয়ের ফাঁসির দৃশ্য দেখতে পেয়ে হাউমাউ করে চিৎকার দিলে পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় রুমের দরজার ওয়াল ভেঙ্গে তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তার পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা