চাঁদপুর জেলা উদীচীর সম্মেলনে নতুন সভাপতি কৃষ্ণা সাহা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১৩, ২০২২ | ৯:২০
Link Copied Successfully!

শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে- এ প্রতিপাদ্যে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের দ্বাদশ সম্মেলন ১৩ মে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়।

ওইদিন সকাল ১০ টায় চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ঐক্য ন্যাপের সভাপতি ও প্রবীণ সাংবাদিক শ্যামাপদ ঘোষ ভুলু।

উদ্বোধনী পর্বে উদীচীর সংগীত সম্পাদক প্রশিকা সরকারের নেতৃত্বে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী পর্ব শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করেন।

এরপর সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা পর্ব অনুষ্ঠিত হয়।
জেলা উদীচীর সভাপতি অধ্যাপক দুলাল দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় উদীচীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে লুটপাটতন্ত্র চলছে।গণতন্ত্রহীনতায় আজ দেশ এগুচ্ছে। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বললেও কার্যত কোন ভূমিকাই সরকার রাখছে না। সাম্প্রদায়িক শক্তিকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দেশটি আজ ভয়ঙ্করভাবে রয়েছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির লাগাম টানা হচ্ছে না। বরং পুরো দেশ গভীর সংকটে হাঁটছে। এমনভাবে চলতে থাকলে দেশ আরও ভয়াবহ অবস্হার দিকে চলে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণে কোন কাজই করছেনা বরং শিল্প – সাহিত্যে বরাদ্দ কমিয়ে দিয়ে মসজিদ-মন্দির নির্মাণে বেশ উৎসাহী।যা বিগত সরকারগুলো এমন বিসদৃশ কাজগুলো করেনি। সবশেষে তিনি বলেন, এমনতর পরিস্হিতিতে উদীচীকে বিপ্লবী কাজে অংশ নিতে হবে। উদীচীকেই মানবমুক্তির লড়াই সামনের কাতারে থেকে ভাবাদর্শগত সংগ্রামকে জোরদার করতে হবে। তাই উদীচীকে আরও শক্তিশালী করে হবে।

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উদীচীর কেন্দ্রীয় সম্পাদকমণ্ডীর সদস্য আরিফ নূর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী, বীরমুক্তিযোদ্ধা অজিত সাহা, বীরমুক্তিযোদ্ধা বাসুূদেব মজুমদার, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, লক্ষীপুর জেলা আহবায়ক শিব প্রসাদ নাথ।
আরও বক্তব্য রাখেন, মতলব উদীচী শাখার সভাপতি মো.রোকনুজ্জামান, শাহরাস্তি উপজেলার সহ সভাপতি এ কে এম জসিম উদ্দিন জনি, হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি যুগল কৃষ্ণ হাওলাদার, কচুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মমিনুল হক।

সম্মেলনে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে কৃষ্ণা সাহাকে সভাপতি, জহির উদ্দিন বাবরকে সাধারণ সম্পাদক ও মৈত্রী দত্তকে কোষাধ্যক্ষ করে আগামী ২ বছরের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা