ঘুড়ি ওড়াতে গিয়ে প্রাণ গেলো শিশুর

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৮, ২০২০ | ১০:৫৫
Link Copied Successfully!

চাঁদপুর শহরের পুরাণবাজার ঘুড়ি ওড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে শিশু ফাহিম (৮) মারা গেছে। বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে সে নিচে পড়ে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশুটিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা রেফার করে। রাত দশটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিশু ফাইম ওসমানিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে স্থানীয় দুধ পট্টি বাঁশহাটা নিজাম মাঝি ও রানী বেগমের ছেলে। খবর পেয়ে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় ঐদিন বিকালে শিশুটি দেওয়ান ব্রাদার্সের ভবনের ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

বিজ্ঞাপন

ভবনটির মালিক কামরুল ইসলামের ছেলে বাবু দেওয়ান ও রফিক দেওয়ানের ছেলে আমিন দেওয়ান। তারা ঢাকায় থাকার কারণে তাদের পুরাতন ব্যবসায়িক এ ভবনটি অনেকটাই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখে রাখার লোক নেই।

সেই সুযোগে অনেকে নেশা করার জন্য ভবনে ঢুকে পড়ছে এবং এলাকার শিশুরা ছাদে উঠে ঘুড়ি উড়াচ্ছে। ভবন মালিকদের উদাসীনতায় এ দুর্ঘটনা হয় বলে মনে করেন স্থানীয়রা।

এদিকে, নিহত শিশু ফাহিমের লাশ শুক্রবার ভোর রাতে এলাকায় নিয়ে আসা হলে স্বজনদের কান্নায় সেখানকার পরিবেশ ভারি হয়ে ওঠে। সকালে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা