চাঁদপুরে সামাজিক সংগঠন স্বপ্নবৃক্ষ’র আত্মপ্রকাশ

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ মে ৮, ২০২২ | ১২:২১
Link Copied Successfully!
‘গড়বো সমাজ, গড়বো দেশ, সমৃদ্ধির বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুরে আত্মপ্রকাশ করেছে স্বপ্নবৃক্ষ সামাজিক সংগঠন। ৭মে শনিবার সন্ধ্যায় চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজির নেতৃত্বে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

স্বপ্নবৃক্ষ’র প্রতিষ্ঠাতা বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজির সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ওয়াজিউল্লাহ’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সম্পাদক হাজী নজরুল ইসলাম মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম, হাজী আব্দুল করিম বাচ্চু।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য মোঃ সফিক তপাদার, মোঃ ফারুক হোসেন মিজি, ফাতেমা বেগম, শামীমা আক্তার আখি, রনি মিজি, ফরিদ ইসলাম, সবুজ মিজি, আরাফাত হোসেন হৃদয়।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে এলাকার ভালো কাজ করায় ৭জন তরুণ স্বেচ্ছাসেবীকে বিশেষ উপহার প্রদান করা হয়।

উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সংগঠনের প্রতিষ্ঠাতা মো. তাজুল ইসলাম মিজিকে আহ্বায়ক এবং ওয়াজিউল্লাহকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এবিষয়ে স্বপ্নবৃক্ষ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম বলেন, আমরা এলাকার সামাজিক ও মানবিক কাজ করার লক্ষ্যে স্বপ্নবৃক্ষ প্রতিষ্ঠা করেছি।

বিজ্ঞাপন

এই সংগঠনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হলো এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। গরিব-অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা প্রদান করা। পাশাপাশি মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও জঙ্গিবাদবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা