তিন নদীর মোহনায় উপচেপড়া ভিড়

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ৫, ২০২২ | ৯:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরের একমাত্র বিনোদন কেন্দ্র তিন নদীর মোহনা বড় স্টেশন মোলহেডে ঈদুল ফিতরের দিন থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলার শিশু, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের লোকজন স্বল্প সময়ের বিনোদনের জন্য এখানে এসে ভিড় জমাচ্ছেন।

বিশেষ করে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলন স্থলে পানির বিচিত্র রঙ ও ঢেউ দেখে লোকজন মুগ্ধ হয়। এই স্থানটির নতুন করে নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু পর্যটন পার্ক। তবে এটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি।

 

বিজ্ঞাপন

ঈদের দুই দিন পরও এখানে দর্শনার্থীদের ভিড় একটুও কমেনি। মিনি ট্রাকে করে তরুণরা, সিএনজিচালিত অটোরিকশা, অটোবাইক, প্রাইভেটকার ও মাইক্রোবাস করে বিভিন্ন স্থান থেকে লোকজন ঘুরতে আসছে। দর্শনার্থীদের মধ্যে অনেকেই মোলহেডের গাছের নিচে বসে তিন নদীর মিলন স্থলের সৌন্দর্য উপভোগ করছেন। নিরাপত্তার জন্য কাজ করছে চাঁদপুর মডেল থানা পুলিশ।

পর্যটন কেন্দ্রে প্রবেশ করলেই দেখা যায় প্রতীকী ইলিশের ভাস্কর্য (ইলিশ সেলফি স্ট্যান্ড)। দর্শনার্থীরা এখানে ছবি তোলার জন্য ভিড় করছেন। এর পাশেই আছে নাগরদোলাসহ শিশুদের জন্য বিভিন্ন খেলার জিনিসপত্র এবং ঘোড়া। মোলহেডের মাঝখানে আছে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে নির্মিত ‘রক্তধারা’।

এছাড়াও দর্শনার্থীরা বিনোদনের জন্য ডাকাতিয়া ও মেঘনা নদীতে ট্রলার ও স্পিডবোট ঘণ্টা হিসেবে ভাড়া করে ঘুরে বেড়ায়। তবে নদীতে ট্রলারে উঠার জন্য লাইফ জ্যাকেট পরার নির্দেশনা আছে প্রশাসনের পক্ষ থেকে।

বিজ্ঞাপন

বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সদস্য ও চাঁদপুর বর্ণচোরা নাট্য শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী বলেন, চাঁদপুরে মোলহেড ছাড়া আর কোনো বিনোদন কেন্দ্র না থাকায় সব লোকজন এখানে ছুটে আসে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সব লোকজনের একটাই দাবি চাঁদপুরে একটি বিনোদন কেন্দ্র স্থাপন করা হোক।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ঈদুল ফিতর উপলক্ষে বড় স্টেশন মোলহেডে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়ে যায়। যার কারণে আমাদের বেশ কয়েকটি  মোবাইল টিম সার্বিক নিরাপত্তায় কাজ করছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা