আপনের উপহারে স্বপ্ন পূরণ হলো শিক্ষিত বেকার যুবকের

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৮, ২০২২ | ৭:২০
Link Copied Successfully!

সামাজিক সংগঠন আপনের পক্ষ থেকে চাঁদপুরে বছরব্যাপী বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি দু’টি ঈদে অস্বচ্ছল ও নিম্নবিত্তদের খাদ্যসামগ্রী উপহার দেয়া হয়।

এবছর সেই ঈদ উপহারের সংখ্যা কমিয়ে একজন অস্বচ্ছল শিক্ষিত যুবককে ব্যবসা করার জন্যে ৮০ হাজার টাকা দেয়া হয়েছে। ২৮ এপ্রিল বুধবার বিকেলে চাঁদপুর মুক্তিযোদ্ধা সংসদ হলরুমে প্রধান অতিথি হিসেবে যুককের মায়ের হাতে নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এছাড়াও অর্ধশতাধিক নিম্নবিত্ত অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,  ভালো কিছু করার জন্য প্রয়োজন ভালো মন এবং ভালো চিন্তার। আজকে সেই কথাটিই প্রমাণ করেছে সামাজিক সংগঠন আপন। সংগঠনের পক্ষ থেকে একজন শিক্ষিত বেকার যুবককে ব্যবসা করার জন্য অর্থ সহায়তা দেয়া হয়েছে। এটি খুবই ভালো উদ্যেগ। এতে করে একজন যুবক স্বাবলম্বী হবার কিছুটা হলেও সুযোগ পেল। এভাবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান এবং অন্যান্য সংগঠনগুলো এগিয়ে এলে দেশে আর দারিদ্রতা থাকবে না।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক বলেন, আমরা বেশিরভাগ মানুষ সব সময় আমিত্বের মধ্যে ডুবে থাকি। আমি কি করে ভালো থাকবো, আমি কি কবে উন্নত জীবন যাপন করব- সেই চিন্তায় বিভোর থাকি। অথচ আমরা কখনো চিন্তা করিনা, আমার সমাজ যদি ভালো না হয়, পরিবার-প্রতিবেশী যদি ভালো না থাকে, তাহলে আমিও ভালো থাকতে পারবো না।
আমাকে ভালো থাকতে হলে আমাদেরকে ভালো রাখতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। একজন অন্যজনের পাশে দাঁড়াই।

অঞ্জনা খান মজলিশ আরো বলেন, আমাদের ইসলামে যাকাত দেয়ার বিধান রয়েছে। আমরা যদি শুধুমাত্র ইসলামের এই বিধানটি সত্যিকার অর্থে মেনে চলি, তাহলে একজন মানুষও আর হতদরিদ্র থাকার সুযোগ নেই। অন্যকে ঠকিয়ে, দুর্নীতি করে কেউ যদি অঢেল সম্পত্তির মালিক হয়, তবে দুনিয়া ও আখেরাতে তার দুটি ভাবে শাস্তি পেতে হবে। কেউ যদি মনে করে, অন্যায় কাজ করে, দুর্নীতি করে, পার পেয়ে যাবে, তবে সেটি তার ভুল ধারণা।
সে এই দুনিয়াতেই একদিন না একদিন শাস্তি ভোগ করবেন, এটাই প্রকৃতির নিয়ম। আসুন আমরা দেশ এবং দেশের মানুষকে ভালবাসি। তবেই মানুষ হিসেবে আমাদের জীবন সার্থক হবে।

আপনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক রোটারিয়ান ডা. রাশেদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টার,  মহসিন পাঠান, আপনের উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান, চাঁদপু রেলওয়ের শিশু একাডেমির অধ্যক্ষ মাহমুদা খানম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, আপনেন কার্যকরি সদস্য রওশ আরা, সদস্য সচিব আশিক বিন রহিম, সদস্য এএম সাদ্দাম হোসেন, আল আমিন প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা