হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুমাআতুল বিদার প্রস্তুতি 

Default User
 মো. হোসেন বেপারী
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২২ | ৪:০৮
Link Copied Successfully!

পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানদের বৃহত্তম জুমাআতুল বিদা নামাজ উদযাপনের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে উপমহাদেশের মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খ্যাতি বহু পুরনো।

ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে একসাথে হাজার হাজার মুসল্লী জুম’আতুল বিদা’র নামাজ আদায় করবে।

গেলো দুই বছর মহামারি করোনা ভাইরাসের কারণে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রখর রোদ ও প্রচণ্ড তাপমাত্রা উপেক্ষা করে শুক্রবার জুম’আতুল বিদা’আ উপলক্ষে আশে পাশের জেলা, উপজেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লকডাউন উপেক্ষা করে আসা প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ এ মসজিদে নামাজ আদায় করতে পেরেছে।

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় জমজমাট ভাবে জুমাআতুল বিদার নামাজ আদায়ে করা হয়েছে ব্যাপক আয়োজন।

মসজিদের নিছ তলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত কানায় কানায় ভরে যায় মুসল্লিতে।

মসজিদ ছাড়াও দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় করতে মসজিদ কর্তৃপক্ষ মসজিদের মাঠ, আহমাদিয়া আলিয়া মাদ্রাসা মাঠ ও ভবন, জামেয়া আহমাদীয়া কওমী মাদ্রাসা ভবন, হাজীগঞ্জ টাওয়ার, রজনীগন্ধ্যা মার্কেট, হাজীগঞ্জ প্লাজা, বিজনেস পার্ক, প্রাইম ব্যাংক ভবন, সাবেক পৌরসভার উপরে বিশাল জামায়াতের আয়োজন করা হয়। এ সব ভবন সাড়ে ১২টার মধ্যেই ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে পরিপূর্ণ হয়ে যায়। এবছর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে জুময়ার নামাজের আযানের পর বয়ান পেশ করবেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা